
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: জুনিয়র ফায়ারম্যান
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস
অন্যান্য যোগ্যতা: অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নি নির্বাপণ ও জরুরি উদ্ধারকাজ পরিচালনায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা আবাসিক এলাকা)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, মুনাফার অংশ, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আরটিভি/আইএম


