
শাখা ব্যবস্থাপনায় অভিজ্ঞ জনবল নিয়োগ দেবে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)। এ লক্ষ্যে ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি। প্রার্থীদের অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার থেকে ভাইস প্রেসিডেন্ট পদমর্যাদায় নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার (এসইও থেকে ভিপি)। চাকরির ধরন: ফুল টাইম (অফিস)। কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
শিক্ষাগত যোগ্যতা
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম, স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি (ব্যবসায় শাখা অগ্রাধিকার)। শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। ইসলামিক ব্যাংকিংয়ে পেশাগত সনদ থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতা
ব্যাংকিং খাতে সর্বনিম্ন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ২ বছর শাখা ব্যবস্থাপক (ব্রাঞ্চ ম্যানেজার) হিসেবে কাজের অভিজ্ঞতা এবং বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকা আবশ্যক।
বয়সসীমা
সর্বনিম্ন ৩০ বছর।
অন্যান্য যোগ্যতা
শরিয়াহভিত্তিক ব্যাংকে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এমটিও/পিও ব্যাকগ্রাউন্ড অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ অফার করা হবে (আলোচনা সাপেক্ষে)।
আবেদনের প্রক্রিয়া
বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
আরটিভি/এসকে


