
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ উল্লিখিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্যে অনুরোধ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, উৎসব ভাতা, চিকিৎসা সেবা, ব্যাচেলরদের জন্য আবাসন সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা (ফ্যাক্টরি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: আর্থিক প্রতিষ্ঠানে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, লালমনিরহাট, নেত্রকোনা, পাবনা, রংপুর
বেতন: ২০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, উৎসব ভাতা, চিকিৎসা সেবা, ব্যাচেলরদের জন্য আবাসন সুবিধা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬
আরটিভি/আইএম




