
চার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল আরটিভি। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২০ অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদন করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
রোববার (১১ অক্টোবর) নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল মিডিয়া কর্পোরেশন লি. (আরটিভি)
পদের নাম ও যোগ্যতা:
১। নিউজরুম এডিটর (টিকার)
(ক) স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। গণযোগাযোগ ও সংবাদিকতায় স্নাতক প্রার্থী অগ্রাধিকার পাবেন।
(খ) ইলেক্ট্রনিক মিডিয়ায় দুই বছর অথবা প্রিন্ট বা অনলাইন মিডিয়ায় তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(গ) প্রমিত বাংলা বানান রীতি ও শব্দ চয়নে বিস্তৃত জ্ঞান থাকতে হবে ।
(ঘ) কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শিতা বাধ্যতামূলক ।
২। প্রযোজনা নির্বাহী (প্রোডাকশন এক্সিকিউটিভ)
(ক) স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। গণযোগাযোগ ও সংবাদিকতায় স্নাতক প্রার্থী অগ্রাধিকার পাবেন।
(খ) ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রযোজনা নির্বাহী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
(গ) বাংলা ও ইংরেজি ভাষার বানান ও উচ্চারণবিধি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। টকশো, ডক্যুমেন্টরি, ডিজিটাল কনটেন্টসহ কারেন্ট অ্যাফেয়ার্স সংশ্লিষ্ট অনুষ্ঠান নির্মাণে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।
(ঘ) কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শিতা বাধ্যতামূলক।
৩। নিউজরুম এডিটর (ন্যাশনাল ডেস্ক)
(ক) স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। গণযোগাযোগ ও সংবাদিকতায় স্নাতক প্রার্থী অগ্রাধিকার পাবেন ।
(খ) স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে দুই বছর অথবা প্রিন্ট/অনলাইন মিডিয়ায় তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
(গ) দেশের প্রতিটি জেলা ও অঞ্চলের বৈশিষ্ট্য এবং বিশেষত্ব সম্পর্কে জ্ঞান থাকতে হবে ।
(ঘ) বাংলা শুদ্ধ উচ্চারণের দক্ষতা এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে।
(ঙ) কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শিতা বাধ্যতামূলক।
(চ) ডিজিটাল কনটেন্ট তৈরিতে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
৪। নিউজ কো-অর্ডিনেটর
(ক) স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে।
(খ) টেলিভিশন, রেডিও বা শীর্ষস্থানীয় নিউজ পোর্টালে নিউজরুম অপারেশন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে নূন্যতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
(গ) নিউজ ডেস্কের বিভিন্ন বিভাগের (রিপোর্টিং, এডিটিং, প্রোডাকশন) কাজের গতিপ্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।
(ঘ) রাজধানীর বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।
(ঙ) কম্পিউটারে বাংলা ও ইংরেজি লেখায় পারদর্শী হতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
আরটিভি, বিএসইসি ভবন, লেভেল-৬, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected] (বি দ্র: আবেদনপত্রে এবং খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে)
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর, ২০২৬
আরটিভি/এসএইচএম



