
সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৮, ঢাকা। প্রতিষ্ঠানটির সাতটি পদে মোট ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে অবশ্যই ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আগামী ১৫ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
পদের বিবরণ
প্রতিষ্ঠান: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৮, ঢাকা
পদসংখ্যা: ৭টি
মোট নিয়োগ: ৬৫ জন
চাকরির ধরন: অস্থায়ী
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
জেলার শর্ত: ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে
বয়সসীমা
১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম ও ফি
আগ্রহী প্রার্থীদের কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৮-এর আবেদন ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল মাপের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল মাপের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে। ১ থেকে ৬ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা। আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। এ ফি অফেরতযোগ্য।
নির্ধারিত সময়ের পর জমা দেওয়া আবেদন এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদনের শুরু
১৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়
৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আরটিভি/জেএমএ


