ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন বিভাগে ১৮ জন শিক্ষক নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১২টি বিভাগে ১৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থায়ী এসব পদে সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

যেসব বিভাগে নিয়োগ

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক পদে দুজন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুজন এবং লোকপ্রশাসন বিভাগে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে একজন করে নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে দুজন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে একজন, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে দুজন, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগে একজন, মার্কেটিং বিভাগে দুজন, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে একজন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগে একজন, ফার্মেসি বিভাগে একজন এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

বেতন ও যোগ্যতা

সহকারী অধ্যাপক পদে জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেড অনুযায়ী বেতন ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা। প্রভাষক পদে নবম গ্রেড অনুযায়ী বেতন ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

প্রভাষক পদে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগের প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ-৯ থাকতে হবে। অন্যান্য বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে এ দুই পরীক্ষায় মোট জিপিএ-৮ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ-৩.৫০-এর নিচে থাকা যাবে না। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ-৪-এর মধ্যে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।

সহকারী অধ্যাপক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রিসহ অন্তত এক বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা এবং একটি প্রকাশনা থাকতে হবে। বিকল্প হিসেবে এমফিল ডিগ্রিসহ দুই বছরের অভিজ্ঞতা ও দুটি প্রকাশনা অথবা স্নাতকোত্তর ডিগ্রিসহ তিন বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা এবং দুটি প্রকাশনা থাকতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অগ্রণী ব্যাংকের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা থেকে ১০০ টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। এ ক্ষেত্রে রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অনুকূলে ১ হাজার টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://www.iu.ac.bd/ থেকে আবেদন ফরম সংগ্রহ করলে ১ হাজার ১০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, নম্বরপত্র এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত ছবিসহ পূর্ণ ১০ সেট আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বরাবর পাঠাতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনপত্র পৌঁছানোর শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬, অফিস চলাকালে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, নতুনরাও করতে পারবেন আবেদন 
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আগ্রহীরা আগামী ২৯ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, নতুনরাও করতে পারবেন আবেদন 
একাধিক সুবিধাসহ ওয়ালটন গ্রুপে চাকরি, বয়স ২৪ হলেই আবেদন 
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন গ্রুপ (ড্রিম পার্ক ইন্টারন্যাশনাল)। আগ্রহীরা আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
একাধিক সুবিধাসহ ওয়ালটন গ্রুপে চাকরি, বয়স ২৪ হলেই আবেদন 
আরএফএল গ্রুপে চাকরি, কমিশনসহ রয়েছে প্রভিডেন্ট ফান্ড সুবিধা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আরএফএল গ্রুপ। আগ্রহীরা আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরএফএল গ্রুপে চাকরি, কমিশনসহ রয়েছে প্রভিডেন্ট ফান্ড সুবিধা
আকর্ষণীয় বেতনে চাকরি দেবে ইবনে সিনা, আবেদন যেভাবে
আইসিটি বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। গত ১৯ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।  আবেদন করা যাবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ  বিভাগ: আইসিটি। পদসংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/আইটি/গণিত/পদার্থবিজ্ঞান/রসায়ন বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। যেকোনো কারখানা বা করপোরেট শিল্প/প্রতিষ্ঠানে কাজের দক্ষতা। তবে ফার্মাসিউটিক্যাল শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।  চাকরির ধরন: ফুলটাইম। কর্মক্ষেত্র: অফিসে। প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়); বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর।  কর্মস্থল: গাজীপুর। বেতন: যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ প্রদান করা হবে। অন্যান্য সুবিধা: মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, মুনাফার অংশ (প্রফিট শেয়ার), চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।  আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬ আরটিভি/এসআর
আকর্ষণীয় বেতনে চাকরি দেবে ইবনে সিনা, আবেদন যেভাবে
অলিম্পিকে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে
ইন্টারনাল অডিট বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। পদের নাম ও সংখ্যা: এক্সিকিউটিভ, নির্ধারিত নয়। আবেদনের যোগ্যতা: প্রার্থীর এমকম অথবা এমবিএ (অ্যাকাউন্টিং) ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া, ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায়। বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।  আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি ক্লিক করুন এখানে।  আবেদনের সময়সীমা: আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আরটিভি/এসআর
অলিম্পিকে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে