ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সাংসদ শওকতের জামিন আদেশ আরো ৩ সপ্তাহ স্থগিত

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৭, ১২:২৬ পিএম

জাতীয় পার্টির সংসদ সদস্য শওকত চৌধুরীর জামিন টিকিয়ে রাখতে ২৫ কোটি টাকা জমা দেওয়ার শর্ত স্থগিতাদেশের মেয়াদ আরো ৩ সপ্তাহ বাড়িয়েছে হাইকোর্টের আপিল বিভাগ।

একইসঙ্গে নীলফামারী-৪ আসনের এই সংসদ সদস্যকে এ সময়ের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করতে বলা হয়েছে।

রোববার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সংসদ সদস্য শওকত চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী নুরুল ইসলাম সুজন। তিনি জানান, ‘হাইকোর্টের রায়ের কপি আমরা হাতে না পাওয়ায় ওই রায়টি স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করি। আদালত আবেদনটি মঞ্জুর করেছেন। এর ফলে হাইকোর্টের রায় তিন সপ্তাহের জন্য স্থগিত থাকছে।’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দু'টি মামলার বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে গেলো ২২ অক্টোবর আদালত ৫০ দিনের মধ্যে ২৫ কোটি টাকা ব্যাংকে জমা না দিলে শওকত চৌধুরীর জামিন বাতিলের রায় দেন।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ ওই রায় ঘোষণা করেন।

এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১৬ সালের ৮ ও ১০ মে শওকত চৌধুরীসহ ব্যাংকটির ৯ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় দুটি মামলা করে। ব্যাংকটির ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বংশাল শাখার সাবেক শাখা ব্যবস্থাপক মো. হাবিবুল গনি, চাকরিচ্যুত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার শিরিন নিজামী, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সফিকুল ইসলাম, সাবেক ভাইস প্রেসিডেন্ট পানু রঞ্জন দাস, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইখতেখার হোসেন, সাবেক অ্যাসিস্ট্যান্ট অফিসার দেবাশীষ বাউল, সাবেক এক্সিকিউটিভ অফিসার ও বর্তমানে এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আসজাদুর রহমান- ওই মামলা দু'টি আসামী।

অভিযোগে বলা হয়, বাংলাদেশ কমার্স ব্যাংকের বংশাল শাখা থেকে ২০১৬ সালের ৮ মে ৮২ লাখ ৮৯ হাজার ৮১৫ এবং ১০ মে ৯৩ কোটি ৩৬ লাখ ২০ হাজার ২১৩ টাকা ঋণ জালিয়াতি হয়। ২০১২ এর ডিসেম্বর থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত মোট ৩৭টি এলসি খুলে মেসার্স যমুনা এগ্রো কেমিক্যাল, মেসার্স এগ্রো কেমিক্যাল লিমিটেড ও উদয়ন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে অন্য আসামিদের সঙ্গে যোগসাজসে তিনি এ ঋণ জালিয়াতি করেন। পরে যা সুদে আসলে শত কোটি টাকার ওপরে চলে যায়।

এরপর ২০১৬ সালের আগস্ট মাসে শওকত চৌধুরী হাইকোর্ট থেকে জামিন পান। পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন।

এদিকে এই মামলার অপর আসামিরা গত বছর জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করে। আবেদনে বলা হয়, প্রধান আসামি শওকত চৌধুরী জামিন পেয়েছেন। তাই তারাও জামিন পেতে পারেন। এরপর গত ২২ অক্টোবর জামিন বাতিলে রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের ছূড়ান্ত শুনানি নিয়ে আদালত সংসদ সদস্য মো. শওকত চৌধুরীকে আগামী ৫০ দিনের মধ্যে ২৫ কোটি টাকা ঋণদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কমার্স ব্যাংকে জমা না দিলে তার জামিন বাতিল করা হবে মর্মে রায় ঘোষণা করেন।

পরবর্তিতে হাইকোর্টের ওই রায়ের সত্যায়িত কপি হাতে না পাওয়ায় রায়টি স্থগিত চেয়ে আবেদন করা হয়। আদালত আজ মামলাটির রায় তিন সপ্তাহের জন্য স্থগিত রাখেন।

এসজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফরহাদ মজহার দম্পতিকে আদালতে হাজিরের নির্দেশ
মিথ্যা তথ্য দিয়ে মামলা করায় কবি-প্রাবন্ধিক ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তারকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ প্রসিকিউশনের মামলা আমলে নিয়ে তাদের আগামী ৩০ জানুয়ারির মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এর আগে ২৮ ডিসেম্বর ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আদাবর থানার নন-জিআর শাখায় এ প্রসিকিউশন মামলাটি ডাকযোগে পাঠান মামলার বাদি ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুবুল ইসলাম। তিনি ফরহাদ মজহার ও ফরিদা আক্তারকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। ৭ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলার তদন্তকারী কর্মকর্তাকে প্রসিকিউশন মামলা করার জন্য অনুমতি প্রদান করেন। গত ৩১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুবুল ইসলাম আদালতে কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে অপহরণ করে চাঁদা দাবি করার অভিযোগে যে মামলা দায়ের করা হয়েছিল সেটিতে অভিযোগের বিষয়ে সত্যতা প্রমাণিত না হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। অপরদিকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ও হয়রানির অভিযোগ দণ্ডবিধির ২১১ ও ১০৯ ধারায় ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তারের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়েরের অনুমতি চান তদন্ত কর্মকর্তা। গত ৩ জুলাই ভোরে শ্যামলীর রিং রোডের ১নং হক গার্ডেনের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফরহাদ মজহার। পরে স্ত্রীকে নিজের মোবাইল ফোনে জানান, কে বা কারা তাকে ধরে নিয়ে যাচ্ছে। তাকে মেরেও ফেলা হতে পারে। সন্ধ্যা পর্যন্ত ছয়বার কল করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে মোবাইল ট্র্যাকিং করে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় এবং ১৯ ঘণ্টা পর যশোরের অভয়নগরে হানিফ পরিবহনের একটি বাস থেকে তাকে উদ্ধার করে। ফরহাদ মজহারের নিখোঁজের ঘটনায় ওই দিন রাতেই স্ত্রী ফরিদা আক্তার বাদি হয়ে আদাবর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং-০৪। এর আগে তিনি জিডি করেছিলেন। জিডি নং-১০১। পি
ফরহাদ মজহার দম্পতিকে আদালতে হাজিরের নির্দেশ
দুদকে ৩০ কোচিং সেন্টারের মালিককে জিজ্ঞাসাবাদ
কোচিংয়ের অনিয়ম অনুসন্ধানে রেটিনা,  ইউসিসি, সাইফুরসসহ ৩০ কোচিং সেন্টারের মালিককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সকাল ৯টা থেকে এ জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। দুদক সূত্র জানায়, ১১০ কোচিং সেন্টারের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস, ভুয়া পরীক্ষার্থী সরবরাহ, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভর্তি পরীক্ষায় অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। কোচিং সেন্টার মালিকরা কীভাবে ফুলে-ফেঁপে উঠেছে, তাদের নামে কীভাবে কোটি কোটি টাকার সম্পদ থাকতে পারে- এসবই অগ্রাধিকার ভিত্তিতে অনুসন্ধান করা হবে। তাদের কাছে সম্পদের হিসাব চাওয়া হবে। পরে ওই হিসাব যাচাই করা হবে। এ সময় যাদের নামে-বেনামে অবৈধ সম্পদ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, সারাদেশের কোচিং সেন্টারগুলোর মধ্যে সিংহভাগই গড়ে উঠেছে ঢাকা মহানগর এলাকায়। গেল ২৬ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অবৈধ ও অননুমোদিত বিলবোর্ড, পোস্টার, ফেস্টুন ও ওভারহেড সাইনবোর্ড অপসারণ না করায় ছয়টি কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। এ ছয় কোচিং সেন্টার হল ফার্মগেটের ইউসিসি কোচিং সেন্টার, ইউনিএইড কোচিং সেন্টার, আইকন কোচিং সেন্টার, আইকন প্লাস কোচিং সেন্টার, ওমেগা কোচিং সেন্টার এবং প্যারাগন কোচিং সেন্টার। এমসি/পি
দুদকে ৩০ কোচিং সেন্টারের মালিককে জিজ্ঞাসাবাদ
ওয়ারীতে ‘বন্দুকযুদ্ধ’: গুলিবিদ্ধসহ আটক ৩
রাজধানীর ওয়ারীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। ওয়ারীর টিকাটুলি রোডের রোজ গার্ডেনের সামনে শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ওয়ারী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) লাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বপন ও শাহ আলম নামের দুইজন গুলিবিদ্ধ এবং আমির হোসেন নামের আরেকজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি ছুরি জব্দ করা হয়। ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফরিদ উদ্দিন আহমেদ জানান, ডাকাত দলকে ঘেরাও করে ফেললে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পরে পুলিশও শর্টগান দিয়ে পাল্টা গুলি চালালে স্বপন ও শাহ আলম নামের দুই জন পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাদের আটক দেখিয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। পি
ওয়ারীতে ‘বন্দুকযুদ্ধ’: গুলিবিদ্ধসহ আটক ৩
গুলশান হামলার তদন্ত প্রতিবেদন ২৮ জানুয়ারি
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৮ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন। উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। যাদের ৯ জন ইতালি, ৭ জন জাপানি, ৩ জন বাংলাদেশী এবং ১ জন ভারতীয় নাগরিক। এছাড়া সন্ত্রাসীদের হামলায় দুজন পুলিশও প্রাণ হারায়। কমান্ডো অভিযানে ছয়জন নিহত হয়। সরকার প্রধানের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী ‘অপারেশন থান্ডারবোল্ট’ পরিচালনা করে। ৬ জুলাই শুক্রবার রাত থেকে সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। সেনাবাহিনীর নেতৃত্বে নৌ-বাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাবসহ যৌথভাবে অপারেশন থান্ডারবোল্ট পরিচালনা করা হয়। এই অভিযানে জিম্মিদশা থেকে তিন বিদেশিসহ ১৩ জনকে মুক্ত করা হয়। এ সময় পাঁচ জঙ্গি অভিযানে নিহত হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। পি
গুলশান হামলার তদন্ত প্রতিবেদন ২৮ জানুয়ারি
জানুয়ারিতে খালেদার পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার খালেদার পক্ষে পঞ্চমদিনের মতো যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবীরা। এদিন যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ ড. আখতারুজ্জামান পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য এ দিন ধার্য করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে সকাল ১১ টায় রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে যান খালেদা জিয়া। এর আগে ২৭ ডিসেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী আব্দুর রেজাক খান। অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য জমা দেন খালেদা জিয়া। মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিনকোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশীদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর একটি মামলা করে দুদক। ২০১০ সালের ৫ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশীদ। ২০১৪ সালের ১৯ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়। এমসি /এমকে
জানুয়ারিতে খালেদার পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপন
আরও পড়ুন
৫ কোটি টাকা না দিলে জামিন বাতিল হবে এমপি শওকতের
নীলফামারীতে নারীসহ বিএনপি নেতা খুন
এমপি শওকতের জামিন বাতিলের আদেশ স্থগিত
২৫ কোটি টাকা দিলে এমপি শওকতের জামিন মিলবে