বেআইনি কাণ্ডে এবার অভিনেত্রী তামান্নাকে পুলিশের তলব

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ০৪:৫৪ পিএম


সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনলাইনে আইপিএলের বেআইনি সম্প্রচার-কাণ্ডে নাম জড়িয়েছে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার। মহারাষ্ট্র পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। জানা গেছে, আগামী ২৯ এপ্রিল তাকে হাজিরা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

গত বছর ‘ফেয়ার প্লে’ নামের একটি অ্যাপে বেআইনিভাবে আইপিএলের সম্প্রচারের অভিযোগ ওঠে। এর আগে ‘মহাদেব বেটিং’ অ্যাপ কাণ্ড প্রকাশ্যে আসে। তদন্তে পুলিশ দাবি করেছে, দুটি অ্যাপের মধ্যে যোগসূত্র রয়েছে।

এর আগে ওই অ্যাপের প্রচারের সঙ্গে জড়িত থাকার কারণে অভিনেতা রণবীর কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, সংগীতশিল্পী বাদশাসহ একাধিক বলিউড তারকাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ। এবার ‘ফেয়ার প্লে’ অ্যাপ সূত্রেই পুলিশ ‘লাস্ট স্টোরিজ ২’ খ্যাত অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে।

বিজ্ঞাপন

সম্প্রতি, এই ঘটনার জেরে ২৩ এপ্রিল অভিনেতা সঞ্জয় দত্তকেও ডেকে পাঠায় পুলিশ। কিন্তু সূত্রের খবর, দেশের বাইরে থাকায় তিনি হাজিরা দিতে পারেননি।

বিজ্ঞাপন

জানা গেছে, তারকা ছাড়াও ‘ফেয়ার প্লে’ অ্যাপের প্রচারের সঙ্গে জড়িত থাকা প্রায় ২০ জন সমাজমাধ্যম প্রভাবীকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে।

আইপিএলের সম্প্রচারের স্বত্ব রয়েছে যে কোম্পানির অধীনে, ২০২৩ সালে তারা পুলিশে অভিযোগ দায়ের করছিল। অভিযোগে বলা হয়েছিল, অনলাইন বেটিং অ্যাপ ‘ফেয়ার প্লে’ বেআইনিভাবে আইপিএল ম্যাচের সম্প্রচার করছে। বেআইনি সম্প্রচারের জন্য সংস্থার ১০০ কোটি রুপিরও বেশি লোকসান হয়েছে বলে দাবি করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission