নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী রিভার জামিন মেলেনি আপিল বিভাগেও

আরটিভি নিউজ

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ১২:০৯ পিএম


নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী রিভার জামিন মেলেনি আপিল বিভাগেও
ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা। ফাইল ছবি

নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে জামিন দেননি আপিল বিভাগ। 

সোমবার (২৭ অক্টোবর) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ রিভাকে জামিন না দিয়ে তিন মাস পর মামলাটির ফের জামিন শুনানির দিন ঠিক করেন।

এদিন আপিল বিভাগকে রাষ্ট্রপক্ষ জানায়, রিভার মামলার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ অবস্থায় তাকে জামিন দেওয়া সমীচীন হবে না। পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন মাস পর ফের মামলাটির জামিন শুনানির দিন ধার্য করেন। আসামিপক্ষে শুনানিতে ছিলেন রিভার আইনজীবী ব্যারিস্টার মোজাক্কের।

তামান্না জেসমিন রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে প্রায় এক যুগ ধরে ইডেনের ছাত্রীনিবাসে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

গত বছর কোটা সংস্কার আন্দোলনের সময় ইডেন মহিলা কলেজের ছাত্রীরাও আন্দোলনে যোগ দেন। ওই সময় সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগও রয়েছে রিভার বিরুদ্ধে। ওই বছরের ১৫ জুলাইয়ের পর আন্দোলন তীব্র হলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এরপর থেকে আত্মগোপনে ছিলেন রিভা।

পরবর্তীতে গত বছরের ১৫ ডিসেম্বর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৬ ডিসেম্বর শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission