পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা-রেহানা ও টিউলিপের পৃথক মেয়াদে কারাদণ্ড

আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৬ এএম


পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনা-রেহানা ও টিউলিপের পৃথক মেয়াদে কারাদণ্ড
শেখ হাসিনা।ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম। একই মামলায় তার বোন শেখ রেহানাকে ৭ বছর ও তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

মামলাটির তদন্ত ও শুনানি শেষে সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রায় ঘোষণা করেন বিচারক। এছাড়াও মামলার অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দেয়া হয়।

কঠোর নিরাপত্তার মধ্যে রায় ঘোষণাকালে আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক মোতায়েন ছিল।

বিজ্ঞাপন

মামলার অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানা ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ গ্রহণ করেন পূর্বাচল নতুন শহর প্রকল্পে। দুর্নীতির এই অভিযোগে গত ১৩ জানুয়ারি দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন মামলা দায়ের করেন, যেখানে টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা ও আরও ১৫ জনকে আসামি করা হয়।

মামলার তদন্ত শেষে মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউক-এর সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, তদন্তে পরবর্তীতে যুক্ত হওয়া দুই আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
 
গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission