এবার এনবিআরের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

আরটিভি নিউজ

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫ , ১১:৩৯ পিএম


এবার এনবিআরের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কর কমিশনার (সাময়িক বরখাস্ত) মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান এবং উপ-কর কমিশনার শিহাবুল ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

রোববার (২১ ডিসেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুদকের পৃথক দুইটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান ও শিহাবুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ সংশ্লিষ্ট দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই কার্যক্রম চলমান রয়েছে। মোরশেদ উদ্দীন খান ও শিহাবুল ইসলাম বিদেশে পালিয়ে গেলে যাচাই/অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অনুসন্ধান বা যাচাই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান ও শিহাবুল ইসলাম বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আবেদনের যুক্তি ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান ও শিহাবুল ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission