
মাদরাসায় জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
কুড়িগ্রামের একটি ফাজিল মাদরাসার অধ্যক্ষ নুরুল ইসলাম মিয়া ও ঢাকার কদমতলা মাদরাসার দুই শিক্ষার্থীর অভিভাবক এ রিট দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
তৈমুর আলম খন্দকারকে বিচারপতি বলেন, পবিত্র কুরআনের কোথায় আছে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না? আগে মাদ্রাসার সিলেবাসে (পাঠ্যক্রম) অংক, ইংরেজি বিজ্ঞান বিষয় অর্ন্তভূক্ত ছিল না। যুগের চাহিদা অনুযায়ী সে বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে। মাদরাসা শিক্ষার্থীদের ক্ষতি করার জন্যই এ রিট করা হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ : টিপু সুলতানের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন
--------------------------------------------------------
বিচারপতি আরও বলেন, স্কুলের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গাইবে আর মাদরাসার শিক্ষার্থীরা গাইবে না, এটা তো হতে পারে না। মাদরাসার শিক্ষার্থীরা দেশের বাইরে গেলে যখন বিদেশিরা জাতীয় সঙ্গীতের বিষয় জানতে চাইবে তখন শিক্ষার্থীরা কী জবাব দেবে?
বিচারপতি বলেন, ব্রিটিশ শাসন আমলে মুসলমানরা ইংরেজি না শিখে পিছিয়ে পড়েছিল। মাদরাসা শিক্ষার্থীদের পিছিয়ে দিতে এ ধরণের রিট করা হয়েছে।
আরও পড়ুন:
এমকে




