ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেলেন সাবেক বিচারপতি খায়রুল হক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম
খায়রুল হক : ছবি সংগৃহীত

নয়টি মামলায় সর্বোচ্চ আদালত থেকে জামিনের পর অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। এসব মামলায় এক বছরের বেশি সময় কারাভোগ করেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন তার কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত এক বছরে তাকে জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা বা হত্যাচেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পরিবর্তন, জালিয়াতির অভিযোগ এবং দুর্নীতির মোট নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর সবগুলোতেই তিনি সর্বোচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।

আরও পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা সর্বশেষ এক মামলায় খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ‘নো অর্ডার’ আদেশ দেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।

জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। ওইদিন রাতেই তাকে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।

২০২৬ সালের এপ্রিল ও মে মাসে বিভিন্ন মামলায় সর্বোচ্চ আদালত থেকে তার জামিন বহাল হলেও নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর কারণে এতদিন তিনি কারামুক্ত হতে পারেননি। ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন এ বি এম খায়রুল হক। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমণ্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন
যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন সোহেলের স্ত্রী স্বপ্না
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি সোহেল রানা মৃত্যুদণ্ড থেকে রেহাই না পেলেও খালাস পেয়েছেন তার স্ত্রী স্বপ্না আক্তার। যা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। জানা গেছে, ধর্ষণ ও হত্যাকাণ্ডে স্বপ্নার সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত ছিল বলেও প্রমাণিত হয়েছে। শিশুটিকে অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিকভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে আদালত বলেন, এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। অন্যদিকে স্বপ্না আক্তারকে খালাস দেওয়ার কারণ ব্যাখ্যা করে আদালত বলেন, সোহেল রানা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যায় স্ত্রী স্বপ্নার সহযোগিতার কোনো তথ্য দেননি। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, গ্রেফতারের পর সোহেল রানা দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। আদালত সেই জবানবন্দি আমলে নিয়ে তার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। স্বপ্নার খালাসের বিষয়ে তিনি বলেন, মূল অপরাধ ধর্ষণ ও হত্যা। এসব অপরাধে স্বপ্না খাতুনের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি শুধু স্বামীকে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন। এ কারণে আদালত তাকে খালাস দিয়েছেন। মামলার নথি অনুযায়ী, রাজধানীর পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ করেন। ঘটনা আড়াল করতে শিশুটিকে গলা কেটে হত্যার পর মরদেহ খণ্ডিত করেন তিনি। এরপর জানালার গ্রিল কেটে পালিয়ে যান। পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুটির আর্তনাদ শুনলেও তখন বুঝতে পারেননি, সেটি তার নিজের সন্তানের। পরে পাশের ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। আরটিভি/এসআর    
যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন সোহেলের স্ত্রী স্বপ্না
শিশু রামিসা হত্যাকাণ্ড / সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস দিলেন হাইকোর্ট
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখলেও তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।  মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।  এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে এ মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া শুরু করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী। গত সোমবার উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষে আজ মঙ্গলবার রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। মামলার নথি অনুযায়ী, পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের সহযোগিতায় শিশু রামিসাকে ধর্ষণ করেন। ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে গলা কেটে হত্যার পর মরদেহ খণ্ডিত করেন সোহেল। পরে জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুর আর্তনাদ শুনলেও সেটি নিজের সন্তানের বলে বুঝতে পারেননি। পরে পাশের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় রামিসার খণ্ডিত মরদেহ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। পরদিন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গত ২১ মে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল। গত ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন এক দিনেই ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় ৭ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন আসামিরা। আরটিভি/এসআর    
সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস দিলেন হাইকোর্ট
শিশু রামিসা হত্যাকাণ্ড / সোহেল রানার মৃত্যুদণ্ডের আদেশ বহাল
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।  মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে এ মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া শুরু করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী। গত সোমবার উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষে আজ মঙ্গলবার রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। মামলার নথি অনুযায়ী, পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের সহযোগিতায় শিশু রামিসাকে ধর্ষণ করেন। ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে গলা কেটে হত্যার পর মরদেহ খণ্ডিত করেন সোহেল। পরে জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুর আর্তনাদ শুনলেও সেটি নিজের সন্তানের বলে বুঝতে পারেননি। পরে পাশের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় রামিসার খণ্ডিত মরদেহ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। পরদিন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গত ২১ মে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল। গত ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন এক দিনেই ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় ৭ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন আসামিরা। আরটিভি/এসআর    
সোহেল রানার মৃত্যুদণ্ডের আদেশ বহাল
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে।  মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে পরীমণির উপস্থিত থাকার কথা জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। গত ২৯ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য থাকলেও পায়ে ব্যথার কারণে আদালতে হাজির হতে পারেননি পরীমণি। তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির নতুন তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করেন। ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। সংস্থাটির দাবি, ওই অভিযানে বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাবের করা মামলায় পরীমনিকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। মামলার অপর দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার। ২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।  পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। হাইকোর্টের পর্যবেক্ষণসহ রায়ের পর মামলায় পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আসে। আরটিভি/এসআর
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
আরও পড়ুন
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
ভারতে পাঁচ বছর দুই মাস কারাভোগ শেষে ফিরলেন ৩ বাংলাদেশি
দারিদ্র্য থেকে মুক্তি, তবু দুবেলা খাবার জোটে না লাখো ভারতীয়দের
জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন চব্বিশের আহতরা