ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও এক সন্দেহভাজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০১:২৭ পিএম
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ হত্যা মামলায় আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪, ময়মনসিংহ। ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গন (২১) নামে আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪, ময়মনসিংহ।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-১৪ জানায়, হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সদর কোম্পানির একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার প্রাঙ্গন নেত্রকোণা জেলার বাসিন্দা। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হত্যাকাণ্ডের পর থেকেই এসআরবি-১৪ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলিফ বেসরকারি টেলিভিশন রূপসী বাংলার দুর্গাপুর প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ডিটেকটিভ আর্টিকেল নামের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় সীমান্ত এলাকার বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করতেন তিনি।

এ ঘটনায় আলিফের স্ত্রী বাদী হয়ে ১৬ অক্টোবর দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ২৩। এতে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫০ টাকা দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করেছিলেন মাদরাসাশিক্ষক
মাদরাসায় পড়তে গিয়ে শিক্ষকের কাছে ধর্ষণের শিকার হয় ১১ বছরের এক শিশু। দিনের পর দিন নির্যাতনের একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। পরে জন্ম দেয় একটি কন্যাসন্তান। ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়, শিশুটির জৈবিক পিতা সেই মাদরাসাশিক্ষকই। চাঞ্চল্যকর এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৫০ টাকা দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করেছিলেন মাদরাসাশিক্ষক
শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন
২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন।
শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন
কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
শরীয়তপুরে এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সিয়াম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।
কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আমলে গুম হওয়া ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর
চব্বিশের জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত্য আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়ে এখনও সন্ধান না মেলা ২৮০ জনের মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার (১১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে মানবাধিকার সংগঠন মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিসহ গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিচারের অগ্রগতি জানতে সাক্ষাৎ করতে এলে তাদের এ কথা জানান তিনি। এ সময় নিখোঁজদের স্বজনদের ন্যায়বিচারের আশ্বাস দিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, গুম কমিশনের রিপোর্টের অন্তর্ভুক্ত ২৮০ জন ব্যক্তি—যাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও আমরা ট্রেস আউট করতে পারিনি। তাদের সবার ঘটনাই আমরা একটি সমন্বিত (কনসলিডেটেড) আকারে এনেছি।  ‘তদন্ত কর্মকর্তা সালাহউদ্দিনের নেতৃত্বে এই তদন্ত কার্যক্রম চলছে এবং প্রসিকিউশন থেকে তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে। দ্রুতই তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।’ বিগত সরকারের আমলের গুমের ধরন তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার আমলে মূলত দুটি কৌশলে এই অপরাধগুলো করা হতো। একটি ছিল বিরোধী মত, বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পুলিশ দিয়ে তুলে নিয়ে কিছুদিন বা দীর্ঘদিন অবৈধভাবে আটকে রেখে নির্যাতন করা এবং পরে মিথ্যা মামলা দিয়ে আদালতে চালান দেওয়া।  ‘দ্বিতীয় কৌশলটি ছিল আরও ভয়াবহ—নির্বাচন বা কোনো রাজনৈতিক উপলক্ষ এলেই রাষ্ট্রীয় মদদে নেতাকর্মীদের তুলে নিয়ে ‘ক্রসফায়ার’-এর নামে হত্যা করা হতো কিংবা চিরতরে গুম করে ফেলা হতো।’ তিনি আরও বলেন, আইন অনুযায়ী, যেসব ভুক্তভোগী এখনও নিরুদ্দেশ রয়েছেন, তাদের ঘটনা ‘চলমান গুম’ হিসেবে গণ্য হবে। আর যেসব গুম ওয়াইডস্প্রেড (ব্যাপক) বা সিস্টেমেটিক (পরিকল্পিত ও কাঠামোগত) হয়েছে, সেগুলোর বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বাকিগুলোর বিচার হবে স্থানীয় দায়রা আদালতে। আরটিভি/এসআর
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আমলে গুম হওয়া ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগম হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড (ফাঁসির রায়) দিয়েছেন আদালত।
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
আরও পড়ুন
চট্টগ্রাম জুড়ে বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় ধরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৮০ সদস্য
ঢাকায় নিষিদ্ধ যুবলীগের আরও এক নেতা ধরা
স্কুলব্যাগে ইয়াবার ‘বড় চালান’ নিচ্ছিলেন উত্তরবঙ্গে, পথেই ধরা পাপ্পু 
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮