ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ তিনজনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পিএম
ছবি: আরটিভি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রীকে ধর্ষণ ও তার মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনায় বাসের চালক, সহকারী ও কন্ট্রাক্টরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আনম ইলিয়াস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাসচালক মো. আলতাফ (২৫), চালকের সহকারী মো. রাব্বি (২১) ও কন্ট্রাক্টর সাগর ওরফে সজিব মাতাব্বর (২৪)।

মামলার বিবরণে জানা গেছে, গত ১৪ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে ঢাকার গাবতলী থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন ওই নারী। পথে অন্য যাত্রীরা নেমে গেলে বাসটি ফাঁকা হয়ে যায়। এ সময় চলন্ত বাসে তিন আসামি পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে তার কানের দুল, নগদ ৩৬ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন তারা।

এরপর বাসটি নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘোরাঘুরি করতে থাকেন আসামিরা। পরদিন সকালে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি থামলে ওই নারী সেখানে দায়িত্বরত হাইওয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ বাসসহ তিনজনকে আটক করে টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ওই দিনই ভুক্তভোগী নারী টাঙ্গাইল সদর থানায় ধর্ষণের মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জী গত ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি কৌঁসুলি (পিপি) ওমরাও খান দিপু জানান, মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার তিন আসামির উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। পরে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন বিচারক হেমায়েত উদ্দিন
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য এবং কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন বিচারক হেমায়েত উদ্দিন
জিয়াউলের নাটকীয় আচরণ ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে মুখ খুললেন চিফ প্রসিকিউটর
শাপলা চত্বর গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আদালতের কার্যক্রমে অসহযোগিতা, অসুস্থতার ভান এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
জিয়াউলের নাটকীয় আচরণ ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে মুখ খুললেন চিফ প্রসিকিউটর
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর
জামালপুরে এক তরুণীকে ধর্ষণের মামলায় সোহেল রানা (১৪) নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর
অবশেষে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হলো জিয়াউল আহসানকে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫মে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাতকড়া পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
অবশেষে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হলো জিয়াউল আহসানকে
রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।
রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু
আরও পড়ুন
সংসদে বসেই হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর
দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ৩৯২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড