ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম
মো. ইউনুস মণ্ডল। ছবি: আরটিভি

টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে মো. ইউনুস মণ্ডলকে (২৫) মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

রোববার (১৫ নভেম্বর) টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো. ইউনুস মণ্ডল টাঙ্গাইল সদর উপজেলার মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিন এবং নিহত ফুলমালা বেগমের ছেলে।

টাঙ্গাইলের সরকারি কুশলী (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, নিহত ফুলমালা বেগমের সঙ্গে তার ছোট ছেলে ইউনুস মণ্ডল একই বাড়িতে বসবাস করতেন এবং তিনি কৃষি কাজ করতেন। আসামি প্রায়শই তার মাকে বিভিন্ন বিষয় নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। ঘটনার দিন (২৫ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যার দিকে আসামি তার মাকে গালিগালাজ করেন। একপর্যায়ে ঘর থেকে বাঁশের লাঠি এনে মায়ের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মা অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। ঘটনার পরই নিহত ফুলমালা বেগমের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পরদিন পুলিশ আসামিকে গ্রেপ্তার করলে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠিটি উদ্ধার করা হয়। বিচার চলাকালীন অভিযোগ গঠনের সময়ও তিনি আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

তিনি আরও জানান, সাক্ষ্যপ্রমাণ, ময়নাতদন্তের রিপোর্ট এবং আসামির দোষ স্বীকারোক্তি পর্যালোচনা করে আদালত আসামি ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে রশিতে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে না: আইনমন্ত্রী
গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে না: আইনমন্ত্রী
শেখ হাসিনার বিচার নতুনভাবে করার ভারতীয় প্রস্তাব চিফ প্রসিকিউটরের নাকচ
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিনিময়ে নতুন করে বিচার করার বিষয়ে ভারতের প্রস্তাব নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
শেখ হাসিনার বিচার নতুনভাবে করার ভারতীয় প্রস্তাব চিফ প্রসিকিউটরের নাকচ
হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, এখন বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী
পলাতক শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার, এখন বাকি সিদ্ধান্ত ভারতের বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 
হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, এখন বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, বললেন ‘জয় আমাদের হবেই’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতে হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, বললেন ‘জয় আমাদের হবেই’
৫০ টাকা দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করেছিলেন মাদরাসাশিক্ষক
মাদরাসায় পড়তে গিয়ে শিক্ষকের কাছে ধর্ষণের শিকার হয় ১১ বছরের এক শিশু। দিনের পর দিন নির্যাতনের একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। পরে জন্ম দেয় একটি কন্যাসন্তান। ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়, শিশুটির জৈবিক পিতা সেই মাদরাসাশিক্ষকই। চাঞ্চল্যকর এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৫০ টাকা দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করেছিলেন মাদরাসাশিক্ষক
আরও পড়ুন
শেষ আশ্রয় আর দু-মুঠো ভাত চান নদীভাঙনে সব হারানো এই নিঃসন্তান দম্পতি
‘ক্ষমতা পেলে আসল রূপ দেখা যায়’, প্রবাদের সত্যতা মিলল ভূঞাপুরে!
নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন
দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের