ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হলো জিয়াউল আহসানকে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫মে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাতকড়া পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এ মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি আগেই শেষ হয়েছে। আজ আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি চলছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

গত ১২ নভেম্বর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম রাষ্ট্রপক্ষে শুনানি শেষ করে ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান। আজ আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিরোধিতা করে তাদের বক্তব্য উপস্থাপন করবেন।

মামলায় শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাকি ৩০ জন পলাতক। গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, আবদুর রাজ্জাক, আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।

এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালতে হাজির করার সময় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাতকড়া না পরানোর ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর। তিনি প্রশ্ন রেখেছেন, জিয়াউল আহসানকে কি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না?

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি নিয়ে বক্তব্য দেন গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর।

তাহসিনা রুশদীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান দাঁড়িয়ে বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রামিসা হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।
রামিসা হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু
শাপলা চত্বরে গণহত্যা / শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে আজ শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। 
শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ
জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে না: আইনমন্ত্রী
গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে না: আইনমন্ত্রী
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে মো. ইউনুস মণ্ডলকে (২৫) মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
শেখ হাসিনার বিচার নতুনভাবে করার ভারতীয় প্রস্তাব চিফ প্রসিকিউটরের নাকচ
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিনিময়ে নতুন করে বিচার করার বিষয়ে ভারতের প্রস্তাব নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
শেখ হাসিনার বিচার নতুনভাবে করার ভারতীয় প্রস্তাব চিফ প্রসিকিউটরের নাকচ
আরও পড়ুন
শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, বললেন ‘জয় আমাদের হবেই’
শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন
শাপলা চত্বরে গণহত্যা: লতিফ সিদ্দিকীর ঠিকানা হলো কারাগার