ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে এবার লিগ্যাল নোটিশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩১ পিএম
শেখ হাসিনা। ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত আনতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা, দেশে ফেরার পর কারা হেফাজতে রাখা এবং আইনি প্রক্রিয়া অনুসরণের জন্য সাত দফা প্রস্তাব দেওয়া হয়েছে নোটিশে।

বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন।

মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করে রেজিস্টার্ড ডাক ও ই-মেইলের মাধ্যমে নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশে আইনজীবী উল্লেখ করেন, তিনি কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে অবস্থান নিয়ে এ উদ্যোগ নেননি। বরং সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষায় একজন সচেতন নাগরিক হিসেবে নির্দলীয় ও নিরপেক্ষ অবস্থান থেকে এ নোটিশ দিয়েছেন।

নোটিশে শেখ হাসিনার ভারতে দীর্ঘদিন অবস্থানের কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য সম্পর্কে তার জানাশোনা রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে তার দীর্ঘ অবস্থান এসব তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে।

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি ও ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের উদাহরণ তুলে ধরে নোটিশে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানের প্রতিবেশী বা অন্য কোনো রাষ্ট্রে দীর্ঘ অবস্থান কখনো কখনো আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়াতে ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক বৈরিতা এবং সশস্ত্র সংঘাতের ঝুঁকি এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মত দিয়েছেন নোটিশদাতা।

এছাড়া, লিগ্যাল নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে নোটিশদাতাকে লিখিতভাবে অবহিত করার দাবি জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে রাষ্ট্রীয় গোপনীয়তা, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং সংবিধান প্রদত্ত অধিকার সমুন্নত রাখার স্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নোটিশে সাতটি পদক্ষেপের কথা বলা হয়েছে।

প্রথমত, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠিয়ে তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা চাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

দ্বিতীয়ত, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরির কথা বলা হয়েছে। নোটিশে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের উল্লেখ করে হাইকমিশন প্রাঙ্গণের কূটনৈতিক সুরক্ষার বিষয়টি তুলে ধরা হয়েছে।

তৃতীয়ত, হাইকমিশন প্রাঙ্গণে আত্মসমর্পণের পর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে তাঁকে আইনানুগভাবে গ্রেপ্তার ও হেফাজতে নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

চতুর্থত, বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যু করে পুলিশের নিরাপত্তায় বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ উড়োজাহাজে তাঁকে দেশে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।

পঞ্চমত, দেশে ফেরার পর জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ বা উপকারাগার ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ জন্য কারা আইন ও জেল কোড অনুযায়ী সরকারি প্রজ্ঞাপন জারির কথা বলা হয়েছে। ঢাকায় অবতরণের পর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তাঁকে ওই স্থানে নেওয়ার প্রস্তাবও রয়েছে।

ষষ্ঠত, দেশে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী আপিলের অধিকার প্রয়োগের বিষয়টি বিবেচনার কথা বলা হয়েছে। নোটিশে বলা হয়, এ ধারায় আপিল দায়েরের জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারিত রয়েছে। তবে উপযুক্ত কারণ দেখিয়ে বিলম্ব মার্জনার মাধ্যমে আপিল শুনানির সুযোগ রয়েছে কি না, তা আদালতের বিবেচনার বিষয় হতে পারে বলে মত দিয়েছেন আইনজীবী।

সপ্তমত, শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম নিরাপত্তার কারণে প্রয়োজনে ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনার প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণের কথা বলা হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে আদালতের চূড়ান্ত রায় ও আদেশ কার্যকর করার দাবিও জানানো হয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টে অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ইতোমধ্যে শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির ভিত্তিতে দেশে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। ভারতের পক্ষ থেকে বিষয়টি আইনি প্রক্রিয়া ও প্রচলিত বিধিবিধান অনুযায়ী বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে এখনো তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

আরটিভি/এসএইচএম


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমণ্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন
যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন সোহেলের স্ত্রী স্বপ্না
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি সোহেল রানা মৃত্যুদণ্ড থেকে রেহাই না পেলেও খালাস পেয়েছেন তার স্ত্রী স্বপ্না আক্তার। যা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। জানা গেছে, ধর্ষণ ও হত্যাকাণ্ডে স্বপ্নার সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত ছিল বলেও প্রমাণিত হয়েছে। শিশুটিকে অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিকভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে আদালত বলেন, এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। অন্যদিকে স্বপ্না আক্তারকে খালাস দেওয়ার কারণ ব্যাখ্যা করে আদালত বলেন, সোহেল রানা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যায় স্ত্রী স্বপ্নার সহযোগিতার কোনো তথ্য দেননি। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, গ্রেফতারের পর সোহেল রানা দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। আদালত সেই জবানবন্দি আমলে নিয়ে তার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। স্বপ্নার খালাসের বিষয়ে তিনি বলেন, মূল অপরাধ ধর্ষণ ও হত্যা। এসব অপরাধে স্বপ্না খাতুনের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি শুধু স্বামীকে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন। এ কারণে আদালত তাকে খালাস দিয়েছেন। মামলার নথি অনুযায়ী, রাজধানীর পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ করেন। ঘটনা আড়াল করতে শিশুটিকে গলা কেটে হত্যার পর মরদেহ খণ্ডিত করেন তিনি। এরপর জানালার গ্রিল কেটে পালিয়ে যান। পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুটির আর্তনাদ শুনলেও তখন বুঝতে পারেননি, সেটি তার নিজের সন্তানের। পরে পাশের ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। আরটিভি/এসআর    
যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন সোহেলের স্ত্রী স্বপ্না
শিশু রামিসা হত্যাকাণ্ড / সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস দিলেন হাইকোর্ট
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখলেও তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।  মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।  এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে এ মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া শুরু করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী। গত সোমবার উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষে আজ মঙ্গলবার রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। মামলার নথি অনুযায়ী, পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের সহযোগিতায় শিশু রামিসাকে ধর্ষণ করেন। ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে গলা কেটে হত্যার পর মরদেহ খণ্ডিত করেন সোহেল। পরে জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুর আর্তনাদ শুনলেও সেটি নিজের সন্তানের বলে বুঝতে পারেননি। পরে পাশের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় রামিসার খণ্ডিত মরদেহ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। পরদিন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গত ২১ মে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল। গত ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন এক দিনেই ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় ৭ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন আসামিরা। আরটিভি/এসআর    
সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস দিলেন হাইকোর্ট
শিশু রামিসা হত্যাকাণ্ড / সোহেল রানার মৃত্যুদণ্ডের আদেশ বহাল
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।  মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে এ মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া শুরু করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী। গত সোমবার উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষে আজ মঙ্গলবার রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। মামলার নথি অনুযায়ী, পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের সহযোগিতায় শিশু রামিসাকে ধর্ষণ করেন। ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে গলা কেটে হত্যার পর মরদেহ খণ্ডিত করেন সোহেল। পরে জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুর আর্তনাদ শুনলেও সেটি নিজের সন্তানের বলে বুঝতে পারেননি। পরে পাশের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় রামিসার খণ্ডিত মরদেহ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। পরদিন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গত ২১ মে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল। গত ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন এক দিনেই ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় ৭ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন আসামিরা। আরটিভি/এসআর    
সোহেল রানার মৃত্যুদণ্ডের আদেশ বহাল
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে।  মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে পরীমণির উপস্থিত থাকার কথা জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। গত ২৯ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য থাকলেও পায়ে ব্যথার কারণে আদালতে হাজির হতে পারেননি পরীমণি। তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির নতুন তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করেন। ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। সংস্থাটির দাবি, ওই অভিযানে বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাবের করা মামলায় পরীমনিকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। মামলার অপর দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার। ২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।  পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। হাইকোর্টের পর্যবেক্ষণসহ রায়ের পর মামলায় পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আসে। আরটিভি/এসআর
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
আরও পড়ুন
ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী
ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক