ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

৮ বছরের শিশুকে ধর্ষণ, যে শাস্তি পেলেন ৫০ বছরের আসাদ

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম
ছবি: আরটিভি

নড়াইলের নড়াগাতীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসাদ মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শেখ হামিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আসাদ মোল্যা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত আসাদ মোল্যা নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ২১ মার্চ সকাল ৮টার দিকে ভুক্তভোগী শিশুটির বাবা ও মা কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে যান। ওই সময় তাদের ৮ বছর বয়সী মেয়ে বাড়িতে একাই ছিল।

দুপুর ১২টার দিকে প্রতিবেশী আসাদ মোল্যা শিশুটিকে বাড়িতে একা পেয়ে ঘরের ভেতর ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে আসাদ মোল্যা পালিয়ে যায়। পরে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে ও পরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, ঘটনার পরপরই স্থানীয় উত্তেজিত জনতা মহাজন বাজার এলাকা থেকে অভিযুক্ত আসাদ মোল্যাকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং আহত অবস্থায় কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়।

এ ঘটনায় শিশুটির বাবা তাজ বিশ্বাস বাদী হয়ে নড়াগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।

সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় আসাদ মোল্যাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

এছাড়াও জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগী শিশুটিকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গুম-খুন মামলা / জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক আজ, সরাসরি সম্প্রচার করবে বিটিভি
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে আজ
জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক আজ, সরাসরি সম্প্রচার করবে বিটিভি
জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে এনামুল হক নামে এক ব্যক্তির হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। 
জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি
অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বিচারকরা
যথাসময়ে নিজ কর্মস্থলে উপস্থিত থাকা, অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করা, এজলাস সময়ের পূর্ণ সদ্ব্যবহার ও যৌক্তিক কারণ ব্যতিত নির্ধারিত সময়ের আগে এজলাসের বিচারিক কার্যক্রম শেষ না করতে অধস্তন আদালতের বিচারকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বিচারকরা
সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে।
সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক
সেই ‘বোমারু মামুন’ ৭ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল ফাটিয়ে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার হওয়া ‘বোমারু মামুনের’ ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় জাহেদুল ইসলাম জাবেদ নামে অপর এক আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
সেই ‘বোমারু মামুন’ ৭ দিনের রিমান্ডে
আরও পড়ুন
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোন দেশে কী নিয়ম
স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা টিপু সুলতান গ্রেপ্তার