
গ্রামে একটু বেশি শীত পড়লেও এখনও শহরে খুব বেশি শীতের দেখা মেলেনি। এই সময় সুস্থ থাকাটা বড় চ্যালেঞ্জ। ইতোমধ্যে শীতকালে গোসল করা অনেকের কাছে কঠিন সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অনেকেই এই সময় গরম পানিতে গোসল করেন, অনেকে আবার সুস্থ থাকতে ঠাণ্ডা পানিতে গোসল করেন।
চলুন জেনে নিই কোন পানিতে গোসল করা বেশি উপকার?
খুব গরম পানিতে গোসল করা শরীরের পক্ষে মোটেও ভালো না। এতে ত্বকের ফলিকলগুলো নষ্ট হয়ে যায়। গোসলের সময় মাথায় অতিরিক্ত গরম পানির ব্যবহার, চুলকে যেমন ক্ষতিগ্রস্ত করে তেমনি মস্তিষ্কের ওপরেও চাপ সৃষ্টি করে। সেই কারণে আমাদের প্রত্যেকের উচিত, মাথায় ঠাণ্ডা পানি ব্যবহার করা।
অতিরিক্ত গরম পানি ব্যবহার করলে মুখে ব্রণ হয়। অ্যাসিডিটির সমস্যাতেও চিকিৎসকেরা পুরোপুরি গরম পানিতে গোসল করতে নিষেধ করেন। এ ছাড়া মানসিক বিষণ্ণতাতেও গরম পানিতে গোসল করার নেতিবাচক প্রভাব পড়ে।
যাদের হার্টের সমস্যা রয়েছে, গরম পানির ব্যবহার তাদের কার্ডিওভাসকুলার সিস্টেমের ওপর প্রভাব ফেলে।
অন্যদিকে ঠাণ্ডা পানিতে গোসল করলে টনসিল, সর্দি, কাশি প্রভৃতি বিভিন্ন শারীরিক উপসর্গের উৎপত্তি ঘটবে। ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয় এই অভ্যাস।
অতিরিক্ত ঠাণ্ডা পানিতে গোসল আপনার শরীরের তাপমাত্রা কমিয়ে দেয়। এতে দেহের সূক্ষ্ম টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয়। নার্ভের সমস্যা দেখা দিতে পারে। যাদের বাতের ব্যথার প্রবণতা থাকে, তাদের ক্ষেত্রে ঠাণ্ডা পানিতে গোসল করা একেবারেই চলবে না।
তবে সব সময় খুব গরম বা খুব ঠাণ্ডা পানি না ব্যবহার করে স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করতে পারেন।
সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস
জিএ




