
শরীরের যে অংশ বেশি উন্মুক্ত থাকে সেখানে বেশি মনোযোগ বা গুরুত্ব দেওয়া উচিত। শরীরের কয়েকটি অংশ একটু বেশি নমনীয় হয়। তাই এদের নানারকমের পরিচর্যার প্রয়োজন হয়, যা আমরা সাধারণত উপেক্ষা করি।
চলুন জেনে নিই শরীরের কোন অংশে বেশি যত্ন নেবেন
হাত: দেহের অন্যান্য অংশের তুলনায় হাতে কম লিপিড থাকে। এই কারণে আমাদের দৈনন্দিন স্কিন কেয়ার রুটিনে হাতকে বেশি গুরুত্ব দিতে হয়। শীতকালে তো আরও বেশি।

কনুই: ক্রমাগত সচল থাকে ও ভাঁজ করতে হয় এমন অংশ কনুই। শরীরের এই অংশের শুষ্কতা আমাদের অস্বস্তিকর অনুভূতি দেয়। যদি সঠিকভাবে কনুইয়ের খেয়াল রাখা হয় এবং নিয়মিত ময়েশ্চারাইজ করা হয়, তবে একটানা সঞ্চালন হলেও চাপ পড়বে না এবং ত্বক শুষ্ক এবং খরখরে হবে না।
হাঁটু: হাঁটুর চামড়া খুব মোটা হয় ও অত্যধিক শুষ্ক হয়। আর কনুইয়ের মতো হাঁটুও ক্রমাগত সচল থাকে ও ভাঁজ করতে হয়। এজন্য শীতকালে হাঁটুকে নিয়মিত ময়েশ্চারাইজ করতে হবে।
পায়ের পাতা: আমাদের শরীরের সবচাইতে উপেক্ষিত অংশ পায়ের পাতা। এটি আমরা বেশি ব্যবহার করে থাকি, সেকারণে ক্ষতির মাত্রাও বেশি। কিন্তু পায়ের পাতার যত্নের বিষয়ে আমরা অনেকটা উদাসীন। অযত্নে অনেক সময় পায়ের পাতার ত্বক শুষ্ক হয় এবং ফাটল দেখা দেয়। এর ফলে পাতায় ঘা হতে পারে এবং ফোস্কাও পড়তে পারে, এমনকি রক্তপাতও হতে পারে। এগুলো এড়িয়ে চলার জন্য, পায়ের পাতার ত্বকের যত্ন নেওয়া অপরিহার্য। সূত্র- নিউজ এইটিন
জিএ




