গলা-ঘাড় ও বগলের কালো দাগ দূর করার জাদুকরী উপায়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৩ ডিসেম্বর ২০২০ , ০২:১৯ পিএম


Throat and armpits black spots
গলার কালো দাগ

আপনার গায়ের রঙ মোটামুটি, তা নিয়ে কোনো আপত্তি নাই। তবে গলা-ঘাড় ও বগলের কিছু দাগ মন খারাপের কারণ। নানা রকমের প্রসাধনী ব্যবহার করেও মুক্তি পাচ্ছেন না। চিন্তার কারণ নাই, আপনার জন্য আছে গলা-ঘাড় ও বগলের কালো দাগ দূর করার জাদুকরী ২টি উপায়।

যা করবেন 

পদ্ধতি- ১

গলা ও ঘাড়ের কালো দাগ দূর করতে বানিয়ে ফেলুন ঘরোয়া প্যাক। এই প্যাক তৈরি করতে লাগবে চন্দনের গুড়া, গ্লিসারিন, গোলাপ জল, লেবুর রস। লেবুর রস প্রাকৃতিক গ্লিসারিন হিসেবে কাজ করে।

প্রস্তুতপ্রণালী

চন্দনের গুড়ার সঙ্গে বাকি উপাদানগুলো মিশিয়ে নিন। তারপর উষ্ণ গরম পানি দিয়ে পেস্ট তৈরি করুন। এই উপাদান, গলা ও ঘাড়ে মেখে ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করুন। পুরোটা শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন। ১ সপ্তাহেই দেখতে পারবেন ফলাফল।

পদ্ধতি-২

বেকিং সোডা বগলের কালো দাগ দূর করতে বেশ কার্যকরী ভূমিকা রাখে। বেকিং সোডায় আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। যা বগলের কালো দাগ দূর করে। 

প্রস্তুতপ্রণালী

বেকিং সোডার সঙ্গে সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট বগলে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন। নারকেল তেল বেকিং সোডার সঙ্গেও ব্যবহার করতে পারেন। এতে দাগ দূর হওয়ার পাশাপাশি গন্ধ থেকেও মুক্তি মিলবে।

সূত্র- জিনিউজ

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission