
২৯ ডিসেম্বর ২০২০; মঙ্গলবার, বাংলা ১৪ পৌষ ১৪২৭
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): যোগাযোগের ক্ষেত্রে সকল দুর্বলতাকে ঝেড়ে ফেলুন। আপনার যোগাযোগের ক্ষমতাই আজ আপনাকে সফল করতে পারে। লেখালেখি ও নিজের মত প্রকাশের স্বাধীনতা আপনার একমাত্র অস্ত্র। ছোট ভাই বোনের জন্য কিছু করার চেষ্টা আপনাকে সফল করবে। বিদেশ থেকে আসতে পারে কাঙ্ক্ষিত সংবাদ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): অর্থ-চিন্তার অবসান হতে পারে। পেয়ে যাবেন ভালো কোনো ব্যবসায়ীক সুযোগ। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ব্যতীত আর্থিক সফলতা অসম্ভব। আত্মীয় কুটম্বদের জন্য কিছু করতে পারার আত্মতৃপ্তিতে সন্তুষ্ট না হয়ে পরিবারের জন্য কিছু করার চেষ্টা করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন): নিজের কাজের প্রতি গুরুত্ব দিতে হবে। আজ কিছু করে দেখানোর সময়। ব্যবসা হোক বা চাকরি নিজের প্রাপ্ত সম্মান টুকু আদায় করতে পারবেন। সকল প্রকার জড়তা কাটিয়ে সফল হওয়ার সুযোগকে কাজে লাগাতে হবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): সংসারের প্রয়োজনে করতে হবে ব্যয়। গৃহে আত্মীয় কুটম্বর আগমন হতে পারে। জীবন জীবীকার প্রয়োজনে যেতে পারেন বহু দূর। অতিরিক্ত অর্থ ব্যয় করার প্রবণতাকে কমান। আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট): আজ আপনার বন্ধু ভাগ্য আপনাকে সাহায্য করবে। আর্থিক সকল জটিলতা কাটিয়ে ব্যবসা বাণিজ্যে সফল হওয়ার দিন। চাকরিজীবীদের আয় রোজগারের নতুন পরিকল্পনা করতে হবে। বড় ভাই বোনের সাহায্য নিয়ে নিজেকে যোগ্য প্রমাণ করুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): কর্ম জীবনে গুরুত্বপূর্ণ দিন হতে পারে আজ। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে সফল হবেনই হবেন। নিজের কর্মকে ভালোবাসতে হবে। আপনার পূর্ণ ভালোবাসার প্রতিদান জগত দিক না দিক কর্ম আপনাকে দেবেই।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২অক্টোবর): বহুদিন পর বড় একটি ছুটি কাটাতে যাচ্ছেন। ভাগ্য আপনাকে আজ সুযোগ দেবে। কাজে লাগানোর দায়িত্ব আপনার। জ্ঞানার্জনে দূরে যাওয়ার মন-মানসিকতা থাকতে হবে। আজ ভ্রমণের দিন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর): ঝুঁকি না নিলে জীবনে অগ্রসর হওয়া সম্ভব নয়। আজ ঝুঁকির সাথে খেলার দিন। কর্ম হোক বা বিনিয়োগ ঝুঁকি নিতেই হবে। দেনা পাওনা মিটিয়ে নতুন বছরের পরিকল্পনা করুন। আজ নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): সাংসারিক জীবনে জীবন সাথীর সাথে আপোষ করতে হয়। আজ সন্তানের জন্য আপোষ করুন। দিন আপনারও আসবে। জীবন সাথীর অবহেলা অপমানের প্রতিউত্তর দিতে পারবেন। ব্যবসায় আগে পরিকল্পনা করুন পরে লেনদেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে সহকর্মীদের সাহায্য খুব প্রয়োজন। তাদের সাথে বিরোধ মিটিয়ে নেওয়াই হবে বাস্তবতাকে মেনে নেওয়া। কারো সাথে লড়তে গেলে আগে প্রয়োজন তার দুর্বলতাকে জানা। নিজের শক্তির তখন অপচয় হয় কম।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): হতাশা আর নিরাশার মেঘ কেটে যাবে। শিল্পীদের কাজের সুযোগ আরও বাড়বে। বিদ্যার্থীদের ভর্তি সংক্রান্ত কাজে কারো সাহায্য লাভের দিন। প্রেম ও ভালোবাসায় খুঁজে পাবেন আনন্দ। সৃষ্টির আনন্দে কবি সাহিত্যিকদের ডুবে থাকার দিন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): সকল প্রতিকূলতাকে জয় করতে হবে। সাংসারিক ক্ষেত্রে মায়ের পরামর্শ শান্তি নিয়ে আসতে পারে। যানবাহন ও জমি ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে পাবেন সু সংবাদ। আত্মীয়দের সাহায্যে কোনো হারানো সম্পত্তি উদ্ধার করতে পারবেন।
জিএ




