উজ্জ্বল ত্বক পেতে যে জুস খাবেন

আরটিভি নিউজ

শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১ , ১০:০২ এএম


উজ্জ্বল ত্বক পেতে যে জুস খাবেন

আমাদের নিয়মিত খাবারের তালিকায় প্রাকৃতিক খাদ্য উপাদান হিসেবে ফল ও সবজি রাখা উচিত। কেননা খাবারের প্রভাব আমাদের শরীরের ওপরে পড়ে। সেই প্রভাব শরীরের অভ্যন্তরে ও বাইরেও প্রকাশ পায়। পুষ্টি পাওয়ার সবচেয়ে সহজ ও সর্বোত্তম উপায় হচ্ছে জুস বানিয়ে পান করা। তাই সুস্বাস্থ্য ও সুন্দর চেহারা পেতে বিভিন্ন খাবারকেই চিকিৎসা হিসেবে বেছে নেওয়ার জুড়ি নেই।

বিজ্ঞাপন

আমরা সবাই উজ্জ্বল ত্বক পেতে বিভিন্ন পণ্য ব্যবহার করে থাকি। কিন্তু এসব পণ্যের নানান ক্ষতিকারক দিক বিবেচনা করি কি? যদিও আমাদের বেছে নেওয়া উচিত প্রকৃতিক উপায় যার কোনো ক্ষতিকারক দিক নেই। আর সেটি যদি সুস্বাদু হয়, তা হলে তো কথাই নেই।

চলুন জেনে নেয়া যাক এমন কিছু সুস্বাদু জুস সম্পর্কে যেগুলো খেলে মিলবে উজ্জ্বল ত্বক—

বিজ্ঞাপন

 

১. বিটরুট জুস

বিজ্ঞাপন

ত্বক ও স্বস্থ্যের জন্য অনেক উপকারী একটি সবজি হচ্ছে বিটরুট। বিটরুটের জুসে ভিটামিন এ, সি, কে, ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, তামা, জিংকের মতো উপাদানের পাশাপাশি এতে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে।

 

বিজ্ঞাপন

২. গাজরের জুস

গাজরে থাকা ভিটামিন আমাদের চোখের জন্য যেমন উপকারী তেমনি এটি  সূর্যের ক্ষতি থেকেও রক্ষা করে। এ ছাড়া গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল করার পাশাপাশি শরীরের ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয়।

 

৩. টমেটো জুস

ত্বকের তারুণ্য ধরে রাখতে ও উজ্জ্বল করতে অনেক উপকারী টমেটোর জুস। এতে থাকা ভিটামিন সি, এ এবং লাইকোপেন নামের উপাদান ত্বকের জারণ সুরক্ষা প্রদান করে। এ কারণে এটি ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি বিবর্ণতা, দাগ ও  ব্রণ কমায়।

 

৪. কমলার জুস

কমলার রস আপনার ত্বকের শুষ্কতা, ঝলসানো ভাব দূর করার পাশাপাশি  অকাল বার্ধক্য নিয়ন্ত্রণ করে।

 

৫. অ্যালোভেরা জুস

অ্যালোভেরার রসে থাকা খনিজ এবং পুষ্টি উপাদান আপনার ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় রাখতে পারে। এ ছাড়া এতে থাকা গিবেরেলিন এবং অক্সিন নামক হরমোন আপনার ত্বককে সুস্থ করতে সহায়তা করে।

 

৬. শসার জুস

শসার রসে থাকা সিলিকা আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে প্রাকৃতিক রঙ বাড়িয়ে তুলতেও অনেক কার্যকরী ভূমিকা পালন করে।

 

৭. ডালিমের জুস

ডালিমের রস আপনার ত্বককে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা প্রদান করতে পারে। পাশাপাশি এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং পিউনিকিক অ্যাসিড আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ত্বককে হাইড্রেটেড রাখে।

 

তথ্যসূত্র: ফাস্টক্রাই প্যারেন্টিং ডটকম

ইজে/এমএন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission