
সব বয়সি মানুষের জন্য হুডি মানানসই হলেও শীতে তরুণ-তরুণীদের মধ্যে এর জনপ্রিয়তা বেশি। এতে টুপি যুক্ত থাকায় কানে ঠাণ্ডা বাতাস লাগে না।
আগের বছরগুলোর তুলনায় এ বছর হুডি ট্রেন্ডগুলোয় বিশেষ পরিবর্তন এসেছে। রঙ, ঢঙ ও স্টাইলে হুডিগুলোতে এসেছে পরিবর্তন। ফুলস্লিভ ক্যাজুয়াল ও কটন হুডি গুলোই বেশি বিক্রি হচ্ছে। আর তাই এই শীতে ইজির সবগুলো আউটলেট সেজেছে হুডিসহ নানান উইন্টার কালেকশনে। ইজির পোশাকের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে ক্রয়ক্ষমতার মধ্যে সবচেয়ে বেশি কোয়ালিটিসম্পন্ন প্রোডাক্ট।
সারা বছরের অন্যান্য কালেকশনের সঙ্গে উইন্টারের অন্যান্য কালেকশন যেমন হুডি, জ্যাকেট, ব্লেজার, সোয়েটার, কোট ইত্যাদিও রয়েছে সারা দেশে ছড়ানো ইজির সব আউটলেটে।



