ঘরের কাজে আমরা কত কিছুই না ব্যবহার করি—কাপড় ধোয়ার ডিটারজেন্ট, টয়লেট ক্লিনার, ফ্লোর পলিশ, এয়ার ফ্রেশনার, কীটনাশক, নন-স্টিক কুকওয়্যার, এমনকি সাধারণ হেয়ার ডাই কিংবা ব্লিচ। কিন্তু জানেন কি, এই ঘরের নিত্য ব্যবহার্য সামগ্রীর অনেকগুলোর মধ্যেই রয়েছে এমন রাসায়নিক উপাদান, যা চোখের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে?
ঝুঁকি কোথায়?
বেশ কিছু হাউসহোল্ড প্রোডাক্টে থাকে অ্যামোনিয়া, ক্লোরিন, হাইড্রোজেন পার-অক্সাইড কিংবা সোডিয়াম হাইপোক্লোরাইট। এই উপাদানগুলো চোখে গেলে তাৎক্ষণিকভাবে জ্বালা, অন্ধকার দেখা, এমনকি চিরতরে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিও তৈরি হয়। বিশেষ করে তরল বা স্প্রে আকারে ব্যবহৃত পণ্যগুলো চোখে লাগার আশঙ্কা বেশি।
বিশেষজ্ঞদের মতে, টয়লেট ক্লিনারে থাকা অ্যাসিডিক বা ক্ষারীয় উপাদান চোখের কর্নিয়ায় কেমিক্যাল বার্ন তৈরি করে। এতে কর্নিয়ার টিস্যু নষ্ট হয়ে যায় এবং কখনো কখনো তা আর পুনরুদ্ধারযোগ্যও থাকে না।
সাধারণ ঘটনাগুলোও বিপদজনক
কীভাবে বাঁচবেন এই ঝুঁকি থেকে?
ঘর সাজানোর, পরিষ্কার রাখার কাজ করতে গিয়ে যদি আপনার চোখই অন্ধ হয়ে যায়, তাহলে সেই ঘর আর কতটা নিরাপদ? একটু সাবধানতা, কিছু সুরক্ষা আর সচেতনতাই পারে আমাদের দৃষ্টিশক্তিকে রক্ষা করতে।
আরটিভি/জেএম




