
বন্ধুদের সঙ্গে আড্ডায় বা খাওয়াদাওয়ার মাঝে হঠাৎ শুরু হয়ে যেতে পারে বিরক্তিকর হেঁচকি। একবার শুরু হলে এটি সহজে থামতে চায় না। ফলে নাজেহাল হয়ে পড়তে হয়, চোখমুখও লাল হয়ে যায়। সাধারণত পানি খেলে হেঁচকি বন্ধ হয়। কিন্তু তাতেও কাজ না করলে রান্নাঘরে থাকা কিছু উপাদান হতে পারে কার্যকর সমাধান।
হেঁচকি থামাতে যেসব খাবার খেতে পারেন:
আদা
পানি খেয়েও হেঁচকি না কমলে আদা খেতে পারেন। লেবুর রসের সঙ্গে আদা কুচি মিশিয়ে খেলে দ্রুত হেঁচকি বন্ধ হবে।
লেবু
হেঁচকি উঠলে এক টুকরো পাতিলেবু জিভের ওপর রেখে কিছুক্ষণ চুষতে থাকুন। লজেন্সের মতো মুখে রাখলে এটি দ্রুত উপকার দেবে।
মাখন বা চিনি
কিছুটা মাখন জিভের ওপর রেখে দিলেই হেঁচকি থেমে যেতে পারে। মাখন না থাকলে সামান্য চিনি মুখে রাখলেও একই ফল পাওয়া যাবে।
তাই হেঁচকি উঠলে চিন্তার কিছু নেই, ঘরেই পাওয়া এসব সহজ উপাদান খেয়েই পাওয়া যাবে তাত্ক্ষণিক সমাধান।
আরটিভি/এসকে




