ত্বকের উজ্জ্বলতা ফেরাতে দারচিনি ভেজানো পানি যেভাবে খেতে হবে 

আরটিভি নিউজ

শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:৫০ পিএম


ত্বকের উজ্জ্বলতা ফেরাতে দারচিনি ভেজানো পানি যেভাবে খেতে হবে 
ফাইল ছবি

দারচিনির পানি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে, চর্বি কমায় এবং পাচনতন্ত্রকেও উন্নত করে। গবেষণায় দেখা গেছে, দারচিনি রক্তের গ্লুকোজ, কোলেস্টেরল ও রক্তচাপ কমাতে কার্যকর।

বিজ্ঞাপন

দারচিনিতে সিনামালডিহাইড ও পলিফেনলের মতো বেশ কয়েকটি বিশেষ যৌগ রয়েছে, যা প্রদাহ কমায়, বিপাক উন্নত করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, শরীরের ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়। এর অর্থ হলো শরীর চিনিকে আরো ভালোভাবে পরিচালনা করতে পারে।

এটি রক্ত ​​পরিষ্কার করে, লিভার ভালো রাখতে সাহায্য করে, অলসতা, স্থূলতা বা ত্বকের সমস্যা দূর করে। কিন্তু যখন এগুলো ভারসাম্যপূর্ণ থাকে, তখন শরীর হালকা, পরিষ্কার ও সতেজ লাগে। জেনে নিন কিভাবে দারুচিনি খেতে পারেন।

বিজ্ঞাপন

উজ্জ্বল ত্বকের জন্য

আপনার ত্বক যদি শুষ্ক, প্রদাহিত ও ব্রণ-প্রবণ হয়, তাহলে এটি আপনার জন্য। ত্বককে পুষ্ট করার জন্য একটি ছোট দারচিনি, কয়েকটি জাফরান  এবং পিত্ত ঠাণ্ডা করার জন্য ১-২টি শুকনা গোলাপের পাপড়ি প্রয়োজন।

বিজ্ঞাপন

১.৫ কাপ পানি নিন এবং ১০ মিনিটের জন্য কম আঁচে সব কিছু ফুটিয়ে নিন। ঠাণ্ডা করে ছেঁকে নিন এবং সকালে খালি পেটে এক কাপ গরম পানির সঙ্গে পান করুন। এটি আপনার রক্ত পরিষ্কার করবে এবং আপনার ত্বককে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা দেবে।

রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখার জন্য

বিজ্ঞাপন

আপনার যদি চিনির প্রতি আকাঙ্ক্ষা থাকে, দ্রুত শক্তি হ্রাস পায় বা আগে থেকে ডায়াবেটিসের ঝুঁকিতে থাকেন, তাহলে এই পানীয়টি তৈরি করুন। এর জন্য একটি দারচিনি, ১/৪ চা চামচ মেথি বীজ, ৩-৪টি তুলসী পাতা ও ১.৫ কাপ পানি প্রয়োজন। ১০-১২ মিনিট ধরে ফুটিয়ে ঠাণ্ডা করে সকালে খালি পেটে পান করুন। এটি আপনার অগ্ন্যাশয়কে শক্তিশালী করবে, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখবে এবং সারা দিন খিদে পাবে না।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission