চিয়া সিড খেতে ভুল করলেই বাড়বে ক্যানসারের ঝুঁকি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:৪৬ এএম


চিয়া সিডস
ছবি: সংগৃহীত

চিয়া সিডস ছোট্ট এই দানা আজকাল স্বাস্থ্যসচেতন মানুষের কাছে এক অনন্য নাম। ‘সুপারফুড’ খেতাব পাওয়া এই বীজে রয়েছে ভিটামিন বি-১, প্রোটিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণে আসে, ত্বক হয় উজ্জ্বল, চুল থাকে ঘন ও সুস্থ, এমনকি রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

বিজ্ঞাপন

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সঠিক নিয়ম মেনে না খেলে চিয়া সিডস শরীরের জন্য ক্ষতিকরও হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্টদের মতে পুরোপুরি না ভিজিয়ে খেলে চিয়া সিডস হজমের সমস্যাসহ নানা জটিলতার কারণ হতে পারে। এমনকি দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকিও তৈরি করতে পারে।

এছাড়া শুকনা চিয়া সিড খেলে খিদে না পাওয়া, রক্তচাপের তারতম্য ও পেটের নানা সমস্যার মতো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

চিয়া সিডস খাওয়ার সঠিক নিয়ম:

১. দুই চামচ চিয়া সিডস আর একটি গ্লাসে অর্ধেক পানি নিন।

বিজ্ঞাপন

২. ওই অর্ধেক পানি ভর্তি গ্লাসে চিয়া সিডস দিন।

৩. মাত্র ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন চিয়া সিডস। ভুলেও সারা রাত ভিজিয়ে রাখবেন না।

বিজ্ঞাপন

৪. পানিতে ভিজে জেলির মতো হওয়ার পরেই খান চিয়া সিডস। তার আগে ভুলেও নয়।

৫. চিয়া সিডসের সঙ্গে ফল, টকদই মিশিয়ে খেতে পারেন।

৬. চিয়া সিডস খাওয়ার পরে শারীরিক কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন


বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়ম মেনে খেলে চিয়া সিডস হতে পারে দারুণ উপকারী। আর নিয়ম ভেঙে খেলে সেই সুপারফুডই হয়ে উঠতে পারে ‘বিষ’।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission