
ভিটামিন ই ও ক্যালশিয়ামের ঘাটতি পূরণে অনেকেই প্রতিদিন সকালে জলে ভেজানো কাঠবাদাম খেয়ে দিন শুরু করেন। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, কাঠবাদামের চেয়েও বেশি পুষ্টিগুণ রয়েছে ‘হিমালয়ান আমন্ড’ বা পাহাড়ি বাদামে।
পুষ্টিবিদ সবিতা শর্মা জানিয়েছেন, দেখতে কাঠবাদামের মতো হলেও পাহাড়ি বাদামের স্বাদ ও গঠন ভিন্ন। এতে রয়েছে প্রচুর পরিমাণ মনোস্যাচুরেটেড ফ্যাট—যে ধরনের ফ্যাট সাধারণত অলিভ অয়েলে পাওয়া যায়। এ ছাড়াও এতে রয়েছে প্রোটিন, ফাইবার, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ই।
বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কের সঠিক কার্যকারিতা ও স্মৃতিশক্তি বাড়াতে ভালো মানের ফ্যাট অত্যন্ত জরুরি। পাহাড়ি বাদামে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট ব্রেনের কগনিটিভ ফাংশন উন্নত করে এবং ‘ব্রেন ফগ’-এর মতো সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে।
এ ছাড়া এই বাদামে থাকা প্রোটিন ও ভালো ফ্যাট একসঙ্গে শরীরে সারাদিনের শক্তি বজায় রাখতে সহায়তা করে, মনমেজাজ রাখে সতেজ। পুষ্টিবিদরা বলছেন, রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল-এর মাত্রা স্বাভাবিক রাখতে এবং হার্টের সুরক্ষায় পাহাড়ি বাদাম হতে পারে কার্যকর একটি বিকল্প।

সংক্ষেপে উপকারিতা:
. মস্তিষ্কের কর্মক্ষমতা ও স্মৃতিশক্তি বৃদ্ধি
. ব্রেন ফগ নিয়ন্ত্রণে সহায়তা
. দীর্ঘসময় শক্তি বজায় রাখা
. খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্ট ভালো রাখা
. ভিটামিন ই, প্রোটিন ও ম্যাগনেশিয়ামের উৎকৃষ্ট উৎস।
পুষ্টিবিদদের পরামর্শ সকালের খাবারের তালিকায় অল্প পরিমাণ পাহাড়ি বাদাম রাখলে শরীর ও মস্তিষ্ক দুটোই থাকবে সক্রিয় ও সতেজ।
আরটিভি/এসকে




