খাঁটি সোনা চিনবেন যেভাবে

আরটিভি নিউজ

বুধবার, ২২ অক্টোবর ২০২৫ , ০১:২০ পিএম


খাঁটি সোনা
ছবি: সংগৃহীত

সোনার প্রতি মানুষের আকর্ষণ যুগ যুগের। দাম যতই বাড়ুক, সোনার গহনার চাহিদা কখনও কমে না। বিয়ে-শাদি, উৎসব বা বিশেষ অনুষ্ঠান সবক্ষেত্রেই সোনার গহনা যেন অপরিহার্য। শুধু অলংকার নয়, সম্পদ হিসেবেও সোনার গুরুত্ব অপরিসীম। তাই অনেকে দোকান ছাড়াও ব্যক্তির কাছ থেকে সোনা কিনে থাকেন। কিন্তু প্রশ্ন হলো কীভাবে বুঝবেন সোনাটা খাঁটি কিনা?

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ পরীক্ষার মাধ্যমেই খাঁটি সোনা চেনা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক ৫টি কার্যকর কৌশল—

১. হলমার্ক দেখে কিনুন

বিজ্ঞাপন

সোনার বিশুদ্ধতা যাচাইয়ের সবচেয়ে সহজ উপায় হলো হলমার্ক চিহ্ন দেখা। সাধারণত গহনার ভেতরের দিকে এই চিহ্ন থাকে, যেখানে ১৮, ২২ বা ২৪ ক্যারেট লেখা থাকে। সংখ্যা যত বেশি, সোনার মান তত ভালো। তাই কেনার আগে অবশ্যই হলমার্ক পরীক্ষা করুন।

২. নাইট্রিক অ্যাসিড পরীক্ষা

বিজ্ঞাপন

নাইট্রিক অ্যাসিড খাঁটি সোনার সঙ্গে কোনো রাসায়নিক বিক্রিয়া করে না, কিন্তু মিশ্র ধাতুর সঙ্গে প্রতিক্রিয়া করে। এজন্য সোনার একটি ক্ষুদ্র অংশ ঘষে নিয়ে তাতে অ্যাসিডের এক ফোঁটা ফেলুন। যদি রঙ অপরিবর্তিত থাকে, বুঝবেন সোনা খাঁটি। কিন্তু রঙ পরিবর্তন হয়ে সবুজাভ হলে বুঝতে হবে তাতে তামা বা ব্রোঞ্জ মেশানো আছে।

 ৩. পানিতে ফেলে পরীক্ষা

বিজ্ঞাপন

একটি পাত্রে পানি নিয়ে তাতে সোনার গহনা ফেলুন। যদি গহনা ভেসে থাকে, তবে এটি নকল। খাঁটি সোনা পানির তুলনায় ভারী হওয়ায় দ্রুত নিচে ডুবে যাবে।

 ৪. চুম্বক পরীক্ষা

সোনা চুম্বকে আকৃষ্ট হয় না। তাই একটি শক্তিশালী চুম্বক নিয়ে সোনার কাছে ধরুন। যদি গহনা চুম্বকে আটকে যায়, তাহলে সেটিতে মিশ্র ধাতু আছে মানে এটি খাঁটি নয়।

৫. স্ক্র্যাচ বা ঘষে দেখা

অনেক স্বর্ণকার কষ্টিপাথরে সোনা ঘষে দেখে বিশুদ্ধতা যাচাই করেন। যদিও ঘরে এটি করা সম্ভব নয়, তবে সামান্য ঘষে রঙ পরিবর্তন হলে ধরে নিতে পারেন সোনাটি মিশ্র।

বিশেষজ্ঞরা জানান, দোকান থেকেও অনেক সময় প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে। তাই কেনার সময় শুধু দাম নয়, বিশুদ্ধতাও যাচাই করা জরুরি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission