ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

যে পিল খেয়ে ‘বায়ুত্যাগ’ করলে বের হয় গোলাপ আর চকলেটের সুবাস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম
ছবি: সংগৃহীত

প্রতিদিনই কিছু না কিছু আবিষ্কার হচ্ছে পৃথিবীজুড়ে। কিন্তু, কখনও কখনও এমন কিছু আবিষ্কারের কথা জানা যায়, যাতে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়তে হয়। এমনই পিলে চমকে দেওয়া এক ওষুধ আবিষ্কার করেছেন পঁয়েশ্যেভাল নামে ফরাসি এক বিজ্ঞানী। এমন এক পিল আবিষ্কার করেছেন তিনি, যা খাওয়ার পর ‘বায়ুত্যাগ’ করলে দুর্গন্ধের বদলে বের হয় গোলাপ আর চকলেটের সুবাস।

৬৬ বছর বয়সী ক্রিশ্চিয়ান পঁয়েশ্যেভালের অভিনব এ আবিষ্কারের পেছনে আছে মজার এক কাহিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা যায়, আজীবন বিভিন্ন উটকো সমস্যার সমাধান খোঁজাই ফ্রান্সের ঝেভা গ্রামের বাসিন্দা ক্রিশ্চিয়ান পঁয়েশ্যেভালের জীবনের অন্যতম লক্ষ্য। এই বিরল প্রতিভার জন্য স্থানীয়রা তাকে ‘সান্তাক্লজের ছোট হিপো ভাই’ নামেও ডেকে থাকেন।

আরও পড়ুন

২০০৬ সালে বন্ধুদের সঙ্গে এক নৈশভোজে অংশগ্রহণ করেছিলেন পঁয়েশ্যেভাল। ওই ভোজসভার পরের এক অপ্রীতিকর ঘটনাই মূলত তাকে বায়ুত্যাগজনিত দুর্গন্ধ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করতে উদ্বুদ্ধ করে।

পঁয়েশ্যেভাল জানান, ভরপেট খাওয়ার পরে আমি এত দুর্গন্ধযুক্ত বায়ু ত্যাগ করতে থাকি যে নিজেরই দমবন্ধ হওয়ার জোগাড় হয়। আমার পাশে বসা বন্ধুরাও আমার কারণে বিমর্ষ হয়ে পড়েন।

ওই ঘটনার পরেই তাকে গবেষণার পথে নামতে হয় আর তারই ফলে এক অভিনব আবিষ্কার করে ফেলেন পঁয়েশ্যেভাল। বায়ুত্যাগজনিত দুর্গন্ধ দূর করতে তিনি চকোলেটের মতো সুগন্ধযুক্ত বড়ি আবিষ্কার করেন। তবে এটিই তার একমাত্র আবিষ্কার নয়। এর আগে, তিনি এমন ওষুধও তৈরি করেছেন, যা বায়ুত্যাগে গোলাপ এবং ভায়োলেট ফুলের সুগন্ধ এনে দিতে সক্ষম।

এখানেই শেষ নয়, পোষ্য জানোয়ারদের বায়ুত্যাগজনিত দুর্গন্ধ কমানোর পাউডারও তৈরি করেছেন পঁয়েশ্যেভাল। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই সমস্ত ওষুধ সমস্ত রকম রাসায়নিক ও পার্শ্বপ্রতিক্রিয়া থেকে মুক্ত। তার একমাত্র লক্ষ্য, সামাজিক মেলামেশার ক্ষেত্রে অস্বস্তিকর ও লজ্জাজনক পরিস্থিতি থেকে মানুষকে রক্ষা করা।

আসলে খাদ্যতালিকা ও পেট ফাঁপার কারণে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার মধ্যে নিবিড় সম্পর্ক খুঁজে পান এই ফরাসি বিজ্ঞানী। তার ভাষ্য, ‘আমি যখন নিরামিষভোজী ছিলাম, তখন দেখেছি আমার বায়ুত্যাগে শাকসবজির গন্ধ প্রাধান্য পেয়েছে। তার সঙ্গে গরুর গোবরের গন্ধের অনেক মিল রয়েছে। কিন্তু, যখন আমিষ খাওয়া শুরু করলাম, তখন বায়ুত্যাগে দুর্গন্ধ আরও প্রবল হয়ে উঠল।’

ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুসারে, পঁয়েশ্যেভালের তৈরি ওষুধে উদ্ভিদজাত কাঠকয়লা, মৌরি, সামুদ্রিক শৈবাল, পাইন রজন, বিলবেরি এবং কোকো ফলের নির্যাসের মতো প্রাকৃতিক উপাদান রয়েছে, যা শুধু দুর্গন্ধকে আড়ালই করে না, তার সঙ্গে অন্ত্রে সৃষ্ট গ্যাস এবং তার জেরে পেট ফাঁপার মতো উপসর্গও হ্রাস করে।

পঁয়েশ্যেভালের তৈরি এইসমস্ত ওষুধ এক ভিন্ন গোত্রের বাজার তৈরি করে ফেলেছে। বিশেষ করে উৎসব ও ছুটির মৌসুমে তার চাহিদা লাফিয়ে বাড়তে দেখা গেছে।

পঁয়েশ্যেভালের ভাষ্যমতে, পেট ফোলার সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই তার ওষুধ নিয়মিত সেবন করেন। আবার অনেকে মজার ছলে বন্ধুদের উপহারও দেন এই ওষুধ। পেটে জমে থাকা দুর্গন্ধযুক্ত বায়ু গোলাপ এবং চকোলেটের সুগন্ধে বদলে দেওয়া এ ওষুধ ছোটখাটো একটা বিপ্লবই ঘটিয়ে ফেলেছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
আজ চকলেট দিবস
সহকর্মীদের চকলেট উপহার দেওয়ার দিন আজ
শ্রেণিকক্ষে অপেক্ষায় শিক্ষার্থীরা, ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে আনন্দ-উল্লাস করছেন শিক্ষকরা
লেবু লজেন্সেই বুঝবেন সঙ্গী ঠিক মানুষ কি না!