ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

যেভাবে নারীর শক্তির প্রতীক হয়ে উঠল ‘লাল লিপস্টিক’

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

এক সময় শুধু সৌন্দর্যচর্চার অংশ হলেও সময়ের সঙ্গে লাল লিপস্টিক নারীর শক্তি, আত্মবিশ্বাস এবং প্রতিবাদের প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের তথ্য মতে, ইতিহাসের নানা পর্যায়ে এই ছোট্ট প্রসাধনীটি সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ চিহ্ন হয়ে উঠেছে।

১৯১২ সালে যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার আন্দোলনের সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। নিউইয়র্কে হাজারো আন্দোলনকারী নারীর মিছিলের সময় প্রসাধনী উদ্যোক্তা এলিজাবেথ আরডেন আন্দোলনকারীদের হাতে উজ্জ্বল লাল লিপস্টিক তুলে দেন। সেই মুহূর্ত থেকেই লাল লিপস্টিক হয়ে ওঠে নারীর স্বাধীনতা ও প্রতিবাদের এক প্রতীক।

নারী অধিকার আন্দোলনের নেত্রী এলিজাবেথ ক্যাডি স্ট্যানটন ও শার্লট পারকিন্স গিলম্যানের মতো নেত্রীরাও লাল লিপস্টিক ব্যবহার করতেন। তাদের মতে, এই রঙ পুরুষতান্ত্রিক সমাজকে চ্যালেঞ্জ জানানোর একটি সাহসী প্রতীক ছিল।

লাল লিপস্টিকের ইতিহাস অবশ্য আরও পুরোনো। প্রাচীন মিশরে অভিজাত নারীরা এটি ব্যবহার করতেন। আবার প্রাচীন গ্রিসে এটি কখনও কখনও যৌনকর্মীদের সঙ্গেও যুক্ত ছিল। মধ্যযুগে অনেক সময় লাল ঠোঁটকে অশুভ বা বিতর্কিত নারীত্বের প্রতীক বলেও মনে করা হতো।

তবে বিংশ শতকের শুরুতে নারী স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার পর লাল লিপস্টিক নতুন অর্থ পায়। ব্রিটিশ নারী অধিকার আন্দোলনের নেত্রী এমেলিন প্যানখার্স্টও লাল লিপস্টিককে আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহার করতেন।

আরও পড়ুন

পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও লাল লিপস্টিক সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। যুদ্ধের সময় বহু নারী কর্মক্ষেত্রে যোগ দেন এবং আত্মপরিচয় ও দৃঢ়তার প্রকাশ হিসেবে লাল লিপস্টিক ব্যবহার করেন। নাৎসি নেতা অ্যাডলফ হিটলার লাল লিপস্টিক অপছন্দ করতেন। ফলে মিত্রশক্তির দেশগুলোতে এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে এক ধরনের প্রতীকী অবস্থান হয়ে দাঁড়ায়।

এ সময় মার্কিন বাহিনীতে কর্মরত নারীদের জন্য বিশেষ লিপস্টিকও তৈরি করা হয়। এলিজাবেথ আরডেন তৈরি করেছিলেন ‘মন্টেজুমা রেড’, যা সেনাদের ইউনিফর্মের রঙের সঙ্গে মিলিয়ে বানানো হয়েছিল। পরবর্তীতে হলিউড তারকা এলিজাবেথ টেইলরের মতো অভিনেত্রীরা লাল লিপস্টিককে গ্ল্যামার ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে জনপ্রিয় করে তোলেন।

আজও বিশ্বের নানা প্রান্তে নারীর অধিকার আন্দোলনে লাল লিপস্টিক ব্যবহৃত হয়। নিকারাগুয়া ও চিলির আন্দোলনেও প্রতিবাদকারীরা লাল লিপস্টিক ব্যবহার করে সংহতি প্রকাশ করেছেন।

বিশেষজ্ঞদের মতে, সময়ের সঙ্গে অর্থ বদলালেও লাল লিপস্টিক এখনও শক্তি, সাহস ও আত্মমর্যাদার প্রতীক হিসেবেই রয়ে গেছে।

আরটিভি/জেএমএ/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
আজ জাতীয় লিপস্টিক দিবস
লিপস্টিক পরীক্ষার জন্য মডেল হতেন টাক মাথার পুরুষ, কারণ কী
লিপস্টিকের রং-ই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন