ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

গরমে বাঙ্গি খাওয়ার যত উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১১:০৮ এএম
ছবি: সংগৃহীত

গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখা এবং পানির ঘাটতি পূরণে যে ফলগুলো সবচেয়ে বেশি উপকারী, তার মধ্যে বাঙ্গি অন্যতম। হালকা মিষ্টি স্বাদ, সতেজ গন্ধ এবং উচ্চ পুষ্টিগুণের কারণে এই ফল খুবই সুস্বাদু। এছাড়া এটি স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী।

পুষ্টিগুণ:
বিশেষজ্ঞদের মতে, বাঙ্গিতে রয়েছে প্রচুর পানি। প্রায় ৯০ শতাংশেরও বেশি। এতে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।

শরীর ঠান্ডা ও পানিশূন্যতা দূর:
গরমে ঘামের কারণে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়। বাঙ্গি খেলে সেই পানির ঘাটতি পূরণ হয়, শরীর ঠান্ডা থাকে এবং পানিশূন্যতা থেকে রক্ষা পাওয়া যায়।

চোখের যত্ন:
বাঙ্গিতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এটি চোখের শুষ্কতা কমায় এবং চোখ সুস্থ রাখতে ভূমিকা রাখে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি:
ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় বাঙ্গি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি সর্দি-কাশি ও বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে।

হৃদ্‌স্বাস্থ্যের জন্য ভালো:
বাঙ্গিতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে হৃদ্‌রোগের ঝুঁকি কমে এবং হৃদ্‌যন্ত্র সুস্থ থাকে।

ওজন নিয়ন্ত্রণে সহায়তা:
কম ক্যালোরি ও বেশি পানিযুক্ত হওয়ায় বাঙ্গি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়।

হজমে সহায়ক:
বাঙ্গিতে থাকা আঁশ হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

ত্বকের যত্ন:
অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখতে সাহায্য করে। ত্বকের শুষ্কতা কমায় ও বয়সের ছাপ ধীরে আনে।

সতর্কতা:
অতিরিক্ত বাঙ্গি খেলে পেটের সমস্যা হতে পারে। কাটা বাঙ্গি বেশি সময় রেখে খাওয়া উচিত নয়। সবসময় পরিষ্কারভাবে খাওয়া জরুরি।

সব মিলিয়ে বাঙ্গি একটি সহজলভ্য ও পুষ্টিকর ফল। যা গরমের দিনে শরীরকে ঠান্ডা, সতেজ ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তথ্যসূত্র: ভেরি ওয়েল হেলথ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়
গভীর রাতে আরামের ঘুমে আচ্ছন্ন হঠাৎ করেই মনে হলো কেউ যেন আপনার পায়ের পেশি মুচড়ে দিচ্ছে! তীব্র ব্যথায় ঘুম ভেঙে গেল, পা সোজা করা যাচ্ছে না। একে ইংরেজিতে 'নাইট লেগ ক্র্যাম্পস' বা সাধারণ ভাষায় ‘পায়ের রগে টান লাগা’ বলা হয়। 
ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়
কাউকে ‘না’ বলার পর অপরাধবোধে ভোগেন? কাটিয়ে উঠবেন যেভাবে
কেউ সাহায্য চাইলে সহজেই ‘হ্যাঁ’ বলে দেন? নিজের সময় বা সামর্থ্য না থাকলেও অন্যের মন রক্ষায় বাড়তি দায়িত্ব কাঁধে তুলে নেন?
কাউকে ‘না’ বলার পর অপরাধবোধে ভোগেন? কাটিয়ে উঠবেন যেভাবে
চায়ের টেবিলে বাড়ছে কফির ‘দাপট’
দেশের পানীয় সংস্কৃতিতে, বিশেষ করে, তরুণ প্রজন্মের মাঝে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে কফি।
চায়ের টেবিলে বাড়ছে কফির ‘দাপট’
দুধ-কলা একসঙ্গে খাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি
সকালের নাশতা হোক কিংবা বিকেলের খাবার—দুধ ও কলার মিশ্রণ অনেকেরই পছন্দের।
দুধ-কলা একসঙ্গে খাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি
টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনা, মাথায় চুল ফেরাল বৈদ্যুতিক চিরুনি
টাক পড়া বা চুল ঝরে যাওয়ার সমস্যার সমাধানে নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা গবেষকেরা। সাধারণ চিরুনির মতো দেখতে বিশেষ একটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে পরীক্ষাগারে ইঁদুরের প্রায় সব হারানো চুল এক মাসের মধ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তারা।
টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনা, মাথায় চুল ফেরাল বৈদ্যুতিক চিরুনি