ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বৈশাখের গরমেও সাজ রাখুন ফ্রেশ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১২:১০ পিএম
ছবি: সংগৃহীত

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আর বেশি দূরে নয়। একদিন পরেই বাজবে নতুন বছরের ঢাক-ঢোল। আর সেই সঙ্গে শুরু হবে নতুন সাজে, নতুন পোশাকে বাংলা নববর্ষকে বরণের আনন্দ। সারা দেশ যেন রঙিন হয়ে ওঠে উৎসবের আমেজে। সবাই ব্যস্ত হয়ে পড়ে নিজের মতো করে সাজগোজ আর প্রস্তুতিতে। নতুন শাড়ি, নতুন পাঞ্জাবি, সঙ্গে ঐতিহ্যবাহী নানা খাবারের আয়োজন। সব মিলিয়ে বৈশাখ মানেই এক অন্যরকম উচ্ছ্বাস। তাই তো এখন থেকেই শুরু হয়ে গেছে সাজপোশাকের প্রস্তুতির দৌড়ঝাঁপ। কে কেমনভাবে এবারের নববর্ষকে করবে আরও স্মরণীয়, সেই পরিকল্পনায় মেতে উঠেছে সবাই।

বৈশাখের সাজে শাড়িই সবচেয়ে জনপ্রিয়। গরমের কথা মাথায় রেখে হালকা শাড়ি বেছে নেওয়াই ভালো। তবে শুধু পোশাক নয়, মেকআপেও থাকতে হবে বিশেষ যত্ন। যাতে ঘামেও সাজ নষ্ট না হয়।

ত্বকের প্রস্তুতি জরুরি

মেকআপের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করতে হবে ক্লিনজার দিয়ে। এরপর টোনার ব্যবহার করে ত্বক সতেজ করুন। তারপর ময়েশ্চারাইজার লাগিয়ে ত্বক আর্দ্র রাখুন। দিনের বেলায় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। যাতে রোদের ক্ষতি থেকে ত্বক সুরক্ষিত থাকে।

প্রাইমার ছাড়া নয়

ঘামে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই মেকআপ দীর্ঘস্থায়ী করতে প্রাইমার ব্যবহার করা খুব জরুরি। এটি ত্বকের ওপেন পোরস কম দেখায় এবং মেকআপকে ধরে রাখে অনেকক্ষণ।

হালকা বেসই ভালো

গরমে ভারী ফাউন্ডেশন না ব্যবহার করে হালকা কাভারেজ বেছে নেওয়া ভালো। ফেস টিন্ট, বিবি বা সিসি ক্রিম ব্যবহার করা যেতে পারে। চাইলে ফাউন্ডেশন স্টিকও ব্যবহার করা যায়। তবে ভালোভাবে ব্লেন্ড করতে হবে।

আরও পড়ুন

প্রাকৃতিক গ্লো রাখুন

গরমে কনসিলার কম ব্যবহার করলেও চলে। হালকা ব্লাশ বা টিন্ট দিয়ে গালে রঙ আনা যায়। শেষে লুজ পাউডার ব্যবহার করলে মেকআপ সেট হয়ে যায় এবং গলে যাওয়ার সম্ভাবনা কমে।

চোখের সাজে বাড়তি যত্ন

কাজল দিলে সেটি কালো আইশ্যাডো দিয়ে সেট করে নেওয়া ভালো। এতে চোখের মেকআপ দীর্ঘস্থায়ী হয়। শেষে সেটিং স্প্রে ব্যবহার করলে ঘাম হলেও সাজ নষ্ট হয় না।

সব মিলিয়ে বৈশাখের সাজে থাকা উচিত হালকা, স্বস্তিদায়ক এবং দীর্ঘস্থায়ী। একটু সতর্ক থাকলেই গরমেও পুরো দিন জুড়ে ঝলমলে থাকা সম্ভব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে