ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চিনি না থাকলেও মিষ্টি লাগার অনুভূতি তৈরি করে মস্তিষ্ক, বলছে গবেষণা 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ০৯:৩০ এএম
ছবি: সংগৃহীত

আপনি যা খাচ্ছেন, তার স্বাদ কি সত্যিই জিভে লাগে নাকি আগে থেকেই মস্তিষ্ক ঠিক করে দেয়? নতুন এক গবেষণা বলছে, আমরা কী খাব ভাবছি, সেই ধারণাই অনেক সময় স্বাদের অনুভূতিকে বদলে দেয়।

নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের গবেষকদের করা এক গবেষণায় দেখা গেছে, কেউ যদি মনে করে পানীয়তে আসল চিনি আছে, তাহলে কৃত্রিম মিষ্টি দেওয়া পানীয়ও তার কাছে বেশি সুস্বাদু মনে হয়।

গবেষণায় অংশ নেওয়া কয়েকজনকে লেবুর শরবত খেতে দেওয়া হয়। কখনো তাদের বলা হয়েছে এতে চিনি আছে, আবার কখনো বলা হয়েছে কৃত্রিম মিষ্টি আছে। কিন্তু বাস্তবে সবসময় সেই অনুযায়ী দেওয়া হয়নি। ফলাফল বলছে, মানুষ যা ভাবছে, তার ওপরই নির্ভর করছে স্বাদের অনুভূতি।

আরও পড়ুন

এমনকি মস্তিষ্কের পরীক্ষায় দেখা গেছে, কেউ যদি মনে করে সে চিনি খাচ্ছে, তাহলে তার মস্তিষ্কের আনন্দের অংশ বেশি কাজ করে। যদিও আসলে সে কৃত্রিম মিষ্টি খাচ্ছিল।

গবেষকদের মতে, স্বাদ শুধু খাবারের কারণে নয়, আমাদের প্রত্যাশার কারণেও তৈরি হয়। অর্থাৎ আমরা কী ভাবছি, সেটাও স্বাদকে প্রভাবিত করে।

বিশেষজ্ঞরা বলছেন, ডায়েট বা কম ক্যালোরি শব্দ শুনলেই অনেকের মনে আগেই ধারণা তৈরি হয় যে খাবারটি তেমন সুস্বাদু হবে না। ফলে একই স্বাদের খাবারও কম ভালো লাগতে পারে।

তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এতে অংশগ্রহণকারীর সংখ্যা কম ছিল এবং এমন মানুষদের বেছে নেওয়া হয়েছিল, যারা সহজে চিনি ও কৃত্রিম মিষ্টির পার্থক্য বুঝতে পারেন না। তাই বড় পরিসরে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তাই গবেষণাটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছে—আমরা যা খাচ্ছি, তার স্বাদ শুধু জিভে নয়, অনেকটাই তৈরি হয় আমাদের মনের ভেতরেই।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
মিষ্টির আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
সুগার ফ্রি পানীয়তে কিটক্যাটের সমান চিনি, স্টারবাকসের বিরুদ্ধে মামলা
চিনি কলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার নির্দেশনা
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার