ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

আজ মনের ভেতরের অনুভূতিকে গুরুত্ব দেওয়ার দিন 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ১০:১০ এএম
ছবি: এআই দিয়ে তৈরি

প্রতিদিনই আমাদের অনেক ছোট-বড় সিদ্ধান্ত নিতে হয়। কখনও আমরা অনেক ভেবে করি, আবার কখনও হঠাৎ মনের ভেতর থেকে একটা- এটাই ঠিক হবে টাইপ অনুভূতি চলে আসে। মজার ব্যাপার হলো, এই ভেতরের ইশারাটাই অনেক সময় আমাদের সঠিক পথ দেখায়। আর এই মনের ভেতরের অনুভূতি বা অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দিতে পালন করা হয় নিজের অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করার দিন।

এই দিনটি মানুষকে নিজের ভেতরের অনুভূতির ওপর আস্থা রাখতে উৎসাহ দেয়। অনেক সময় যুক্তি বা বিশ্লেষণের আগেই মন পরিস্থিতি সম্পর্কে একটি ইঙ্গিত দেয়, যাকে বলা হয় অন্তর্দৃষ্টি।

বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে এই অনুভূতিকে বুঝতে পারলে সিদ্ধান্ত নেওয়ার আত্মবিশ্বাস বাড়ে এবং জটিল পরিস্থিতিও সহজ হয়ে ওঠে। এটি আত্মসচেতনতা ও ব্যক্তিগত বিকাশের দিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন

মনোবিজ্ঞানীরা বলছেন, মানুষের অবচেতন মন অতীত অভিজ্ঞতা থেকে তথ্য সংগ্রহ করে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ফলে অনেক ক্ষেত্রে এই ভেতরের অনুভূতি বাস্তব পরিস্থিতি বুঝতে কার্যকর ভূমিকা রাখে।

গবেষণায় দেখা গেছে, মানুষ যাকে গাট ফিলিং বলে, তার পেছনেও শরীরের জৈবিক প্রক্রিয়া কাজ করে। বিশেষ করে যারা শরীরের সূক্ষ্ম পরিবর্তন বুঝতে পারেন, তারা অনিশ্চিত পরিস্থিতিতে বেশি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন।

অভিজ্ঞতার ওপর ভিত্তি করেও এই অনুভূতি তৈরি হয়। অগ্নিনির্বাপণ, চিকিৎসা বা সামরিক বাহিনীর মতো পেশায় দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক সময় বিশ্লেষণের আগেই সঠিক সিদ্ধান্তে পৌঁছান অভিজ্ঞরা।

মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহনেম্যানের গবেষণায় মানুষের চিন্তাকে দুটি ভাগে ব্যাখ্যা করা হয়েছে—একটি দ্রুত ও স্বতঃস্ফূর্ত, অন্যটি ধীর ও বিশ্লেষণধর্মী। দৈনন্দিন জীবনে দ্রুত সিদ্ধান্তের ক্ষেত্রে এই স্বতঃস্ফূর্ত অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, সব সময় শুধুই অনুভূতির ওপর নির্ভর করা ঠিক নয়। যুক্তি, অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টির মধ্যে ভারসাম্য রাখলেই সিদ্ধান্ত আরও কার্যকর ও সঠিক হতে পারে।

তাই মনের ভেতরের সেই নীরব ইশারা কখনও কখনও বড় সিদ্ধান্তের পথ দেখালেও, সেটিকে যুক্তির সঙ্গে মিলিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যানসারের সতর্কসংকেত
ক্যানসার এমন একটি রোগ, যেখানে শরীরের কিছু কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে এবং আশপাশের সুস্থ টিস্যুতে ক্ষতি করতে পারে।
শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যানসারের সতর্কসংকেত
বিশ্ব রুটি দিবস আজ 
বিশ্বের অন্যতম প্রাচীন খাবার রুটির ইতিহাস হাজার হাজার বছরের।
বিশ্ব রুটি দিবস আজ 
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আরও পড়ুন
টানা ৮ দিন বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়