ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আম খেলে কী সত্যিই মোটা হওয়া যায়?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০১:০৭ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি

বাংলাদেশের বাজারে আর কয়েকদিনের মধ্যেই চারপাশ ভরে উঠবে গাছপাকা রসালো আমের ঘ্রাণে। ইতোমধ্যে সাতক্ষীরার গোপালভোগ ও গোবিন্দভোগ আম দিয়ে মৌসুমের শুরু হয়ে গেছে। আর অপেক্ষা শুধু রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আমের—১৫ মে থেকে সেগুলোও নামতে শুরু করবে বাজারে। স্বাদ আর ঘ্রাণে অনন্য এই ফলটি যেমন সবার প্রিয়, তেমনি এর পুষ্টিগুণ নিয়েও চলছে নানা আলোচনা ও আগ্রহ।

আমে প্রাকৃতিক চিনি ও ক্যালরি তুলনামূলক বেশি থাকায় অনেকেই মনে করেন, এটি বেশি খেলে ওজন বেড়ে যায়। তাই অনেকে আম খাওয়ায় সতর্ক থাকেন, বিশেষ করে ডায়াবেটিস ও ওজন নিয়ে চিন্তিতরা।

পুষ্টিবিদদের মতে, প্রতি ১০০ গ্রাম আমে প্রায় ৭৯ থেকে ৮২ ক্যালরি থাকে এবং এর বড় অংশই পানি। তবে এতে কোলেস্টেরল বা ক্ষতিকর চর্বি নেই। তাই এটি সরাসরি ক্ষতিকর নয়।

আরও পড়ুন

পুষ্টিবিদরা জানান, আমে শর্করা বেশি থাকায় অতিরিক্ত খেলে শরীরের বাড়তি ক্যালরি ফ্যাটে রূপ নিতে পারে। এতে ওজন বাড়ার ঝুঁকি থাকে। তবে পরিমিত পরিমাণে আম খেলে সাধারণত মোটা হওয়ার সম্ভাবনা কম।

পুষ্টিবিদরা আরও বলেন, আমে ক্যালরি বেশি, তাই বেশি খেলে ওজন বাড়তে পারে। তবে পরিমিত খেলে সমস্যা নেই। বরং অন্য খাবারের ক্যালরি নিয়ন্ত্রণ করলে আম খেয়েও ওজন বাড়বে না।

বিশেষজ্ঞদের মতে, সমস্যা আমে নয়—বরং পরিমাণে। সারা দিনের অতিরিক্ত ক্যালরি গ্রহণই শরীরে চর্বি জমার মূল কারণ।

অর্থাৎ, সঠিক পরিমাণে আম খেলে এটি উপভোগ্য ও পুষ্টিকর একটি ফল হিসেবেই থেকে যায়, ভয় পাওয়ার কিছু নেই।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
আরও পড়ুন
কোনো ফ্যাসিস্টের জায়গা বাংলাদেশে হবে না: আমানউল্লাহ আমান
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ১৫ তরুণ, ৪৩২ যুব সংগঠন পাচ্ছে অনুদান
কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে সফল হতে পারবে না: আমানউল্লাহ আমান