ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ধূমপানে ফুসফুসের সর্বনাশ, বাঁচতে হলে এখনই নিন ৪ পদক্ষেপ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ০১:১৩ পিএম
ছবি: সংগৃহীত

চারদিকে ধোঁয়া, ধুলা আর দূষিত বাতাসে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ফুসফুসের। এর সঙ্গে ধূমপানের মতো খারাপ অভ্যাস থাকলে ঝুঁকি আরও বাড়ে। ফলে শ্বাসকষ্ট, হাঁপানি কিংবা দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগ দেখা দিতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু ঘরোয়া পানীয় নিয়মিত পান করলে ফুসফুস পরিষ্কার রাখতে এবং ক্ষতিকর পদার্থ বের করতে উপকার পাওয়া যেতে পারে।

লেবু-আদার চা

লেবুতে থাকা ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে আদা ফুসফুসের প্রদাহ কমাতে কার্যকর। নিয়মিত লেবু-আদার চা পান করলে ঠান্ডা-কাশির সমস্যাও কিছুটা কমে।

হলুদ-আদার পানীয়

হলুদে রয়েছে জীবাণুর বিরুদ্ধে লড়াই করার উপাদান। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করতে সাহায্য করে। আদার সঙ্গে হলুদ মিশিয়ে পান করলে ফুসফুস কিছুটা পরিষ্কার রাখতে সহায়তা করতে পারে।

আরও পড়ুন

মধু মিশ্রিত গরম পানি

মধুতে থাকা উপকারী উপাদান শরীরের ক্ষতিকর বস্তু দূর করতে সাহায্য করে। গরম পানির সঙ্গে সামান্য মধু মিশিয়ে পান করলে ফুসফুসের জন্য উপকার পাওয়া যেতে পারে। তবে যাদের রক্তে শর্করার সমস্যা আছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন।

আপেল-গাজর-বিটের শরবত

আপেল, গাজর ও বিট একসঙ্গে মিশিয়ে তৈরি করা পানীয় শরীর সতেজ রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, এটি ফুসফুস পরিষ্কার রাখতেও উপকারী হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু পানীয় খেলেই হবে না, ধূমপান এড়িয়ে চলা, পরিষ্কার পরিবেশে থাকা এবং নিয়মিত ব্যায়াম করাও ফুসফুস ভালো রাখার জন্য জরুরি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করা, অবসর সময়ে সোফায় গা এলিয়ে মুঠোফোন দেখা কিংবা শারীরিক পরিশ্রম না করা—আধুনিক জীবনে এমন অভ্যাস অনেকেরই।
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন