ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

এ সপ্তাহটা আপনার কেমন যাবে

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৮, ১২:৩৩ পিএম

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

গত সপ্তাহে আপনার পকেট বেশ ভারি হয়েছে। এ সপ্তাহে সেই পকেট পাতলা হবে। বান্ধবী নিয়ে ডেটিং করতে গিয়ে বন্ধুদের কবলে পড়বেন। এই সুযোগে অনেক বন্ধুর সঙ্গেই ডেটিং হয়ে যাবে। শুধু তাই নয়, একই সঙ্গে পকেটেরও বারোটা বাজবে! তাই যাই করুন না কেন একটু ভেবে করবেন। মেষ রাশির জাতিকারাও এ সপ্তাহে সাবধানে থাকবেন। প্রিয়জনকে নিয়ে ডেটিংয়ে বের হওয়ার অপরাধে যে কোনো তরুণ স্যার আপনার উপর গুরুতর মন খারাপ করতে পারেন! তাই আগের মতোই সবার মন রক্ষা করে চলুন।

বৃষ ( ২১ এপ্রিল-২১ মে)

অসাধারণ একটি ক্ষমতা আপনি অর্জন করেছেন গত সপ্তাহে। তা হলো দিন ও রাতের সময় বুঝতে পারা। এই ক্ষমতা ধরে রাখতে হলে আপনাকে এ সপ্তাহে ভিটামিন এ ক্যাপসুল খেতে হবে! ক্যাম্পাসে যদি কোনো ক্যাপসুল বিষয়ক ক্যাম্পিং চলে তবে সেখানে গিয়ে এখনই ক্যাপসুল খেয়ে নিন! ক্যাম্পাসে অযথা ঘোরাফেরা করবেন না। সমস্যায় পড়তে পারেন। ক্লাসে চুপচাপ থাকবেন। না হলে স্যারের কাছে কঠিনভাবে অপমানিত হতে পারেন। কারণ এ সপ্তাহে আপনি অসংখ্য ভুল কাজ করবেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : রাতে ঘুম হচ্ছে না! কী করবেন?
--------------------------------------------------------

মিথুন ( ২২ মে-২১ জুন)

তীব্র ভালোবাসা পেলে মানুষ কি করে আপনি জানেন? এ সপ্তাহে আপনি কারো কাছ থেকে তীব্র ভালোবাসার অফার পেতে পারেন। মনে রাখবেন সাধারণ না, তীব্র! তাই এখনই ঠিক করুন আপনি কি করবেন। ছ্যাকা খাওয়া বড় ভাইয়েরা ক্যাম্পাস থেকে ভালোবাসা উঠিয়ে দেয়ার যে নীরব অভিযান চালায়, সেই অভিযানের বিপরীত মেরুতে অবস্থান করবেন আপনি। তাই আগেই নিজের সিকিউরিটির দায়িত্ব নিয়ে নেবেন! প্রয়োজনে এলিট ফোর্সের সঙ্গে যোগাযোগ করুন!

কর্কট ( ২২ জুন-২২ জুলাই)

এ সপ্তাহে চটি স্যান্ডেল পরে ক্যাম্পাসে যাবেন না। বান্ধবীর সঙ্গে জুতো অদল-বদল হতে পারে। পুরো সপ্তাহে সু পরুন। সু না থাকলে মসজিদে যান। আপনার তো এই অভ্যাস আছেই, তাই না! তবে যাই করুন না কেন, এ সপ্তাহে আপনি সব ধরনের বিপদ আপদ থেকে দূরে থাকবেন। তাই যত ধরনের অপরাধমুলক (কিন্তু অবৈধ নয়) কাজ আছে তা করুন নিশ্চিত মনে। আর আগামী সপ্তাহের জন্যও কিছু কাজ রাখুন।

সিংহ ( ২৩ জুলাই-২৩ আগষ্ট)

আপনার চিন্তা-ভাবনা সবসময় পজিটিভ। কিন্তু সেই পজিটিভ চিন্তা এ সপ্তাহে নেগেটিভ হয়ে যাবে। বান্ধবীকে কোনো ছেলের সঙ্গে কথা বলতে দেখলে সন্দেহ করবেন। একইভাবে সিংহ রাশির জাতিকাদেরও সমস্যা হবে। তাই সন্দেহ নামক বিষয়টি দূরে রাখুন এ সপ্তাহে। এমনকি গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড যদি অন্য কারো সঙ্গে ভেগেও যায়, কল্পনা করুন সে অবশ্যই ফিরে আসবে। এছাড়া এমনিতেই পুরো সপ্তাহ আপনার জন্য শুভ।

কন্যা ( ২৪ আগষ্ট-২৩ সেপ্টেম্বর)

বাংলার অধ্যাপক থেকে এ সপ্তাহে দূরে থাকাই ভাল কন্যারাশির কন্যাদের। কেননা বর্তমানে আপনার বিয়ের কথাবার্তা চলছে। এ সপ্তাহে এনগেজমেন্টও হয়ে যেতে পারে। সম্ভাবনা তীব্র। বিয়ের খুশিতে আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। যাত্রা এবং অযাত্রা দুটোই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ। আগামী সপ্তাহের জন্য একটু সাবধান হন।

তুলা ( ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

আচ্ছা পাগলের কি কোনো সংজ্ঞা আছে? সংজ্ঞা থাকুক আর নাই থাকুক এ সপ্তাহে আপনি যথেষ্ট পাগলামি করবেন। আপনার পাগলামিতে আশেপাশের লোকজন মোটামুটি অতিষ্ঠ হবে। তবুও যেহেতু আপনাকে সবাই ভালোবাসে তাই বেশি কিছু বলতে পারবে না। নীরবে সহ্য করবে। তবে কন্যা রাশির কন্যাদের থেকে এ সপ্তাহে একটু দূরে দূরে থাকাই ভাল। কখন কি দুর্ঘটনা ঘটে যায় তার ঠিক নাই! এ সপ্তাহে বেশ কিছু সুখবর আপনার জন্য অপেক্ষা করছে।

বৃশ্চিক ( ২৪ অক্টোবর-২২ নভেম্বর)

অবধারিতভাবে আপনি এ সপ্তাহেও বাবার পকেট মারবেন! আর সেটা বেশ মোটা অংকের। আর সুখের ব্যাপার হলো আপনার বাবা যথারীতি তা টের পাবে না। বান্ধবীকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা আছে। যাই করবেন ভেবে করবেন। কারো চোখের বিষ না হওয়াই ভাল। বাবার পকেট মারতে একদমই ভয় পাবেন না। তিনি এমন একটা ব্যাংক যার ক্রেডিট কখনোই শেষ হয়না। সবকিছু মিলিয়ে এ সপ্তাহে আপনি এক ধরনের এ্যাডভেঞ্চারের মাঝে থাকবেন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

যে গরম পড়ছে একটু সাবধানে থাকা ধনু রাশির জাতক জাতিকাদের জন্য অতি উত্তম। এ সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস বাদ দিয়ে কলেরা হাসপাতালের ক্যাম্পাসে আপনার থাকার সম্ভাবনা রয়েছে। তাই খাবার দাবারের ব্যাপারে একটু সতর্ক হন। প্রয়োজনে আলু ভর্তা দিয়ে আলু খান! ভাতের উপর চাপ কমান! স্বাস্থ্য হানি ঘটার সম্ভাবনা রয়েছে।

মকর ( ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

কানের মধ্যে হেডফোন দিয়ে এ সপ্তাহে গান শুনবেন না। কানের পর্দা ফেটে যেতে পারে। তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার, আপনি আপনার প্রিয়জনের প্রিয় কথা শোনা থেকে বঞ্চিত হবেন। যে কোনো প্রিয় কিছু পেতে হলে কিছু তো ত্যাগ করতেই হয়। এটা তো আপনি জানেনই। নাইবা শুনলেন গান। নিজের স্বভাবটা একটু পরিবর্তন করুন। সবকিছু একসঙ্গে পেতে চাইবেন না।

কুম্ভ ( ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

রোমান্স বোঝেন তো? কুম্ভ রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে রোমান্সে থাকবেন। তবে রোমান্স করার জন্য ক্যাম্পাস বেছে নেবেন না। কেননা সেক্ষেত্রে গত সপ্তাহের মতো গণধোলাই খেতে পারেন। তবে ক্যাম্পাসে ডেটিং করার সময় কেউ জিজ্ঞেস করলে বলবেন আপনারা দুজন ভাব-সম্প্রসারণ করছেন। বাঁচলেও বাঁচতে পারেন!

মীন ( ১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ)

আপনি যদি রাজনীতি করে থাকেন তবে এ সপ্তাহ আপনার জন্য খুবই শুভ। তবে নেতাগিরি করতে গিয়ে বেশি লাফালাফি না করাই ভাল। পকেটে জরুরি অবস্থা বজায় রাখুন। কাউকে আপনার কাছে ভিড়তে দেবেন না। কাছাকাছি থাকলে চাইলে শর্ত দিয়ে দিন। এছাড়া আপনি এ সপ্তাহে ভ্রমণে যেতে পারেন গ্রামের বাড়িতে। সবকিছু মিলিয়ে আপনি এ সপ্তাহে ভাল থাকবেন।

রাশিফল মিলে যাওয়া পুরোটাই নির্ভর করে নিজের ওপর। এই রাশিফল যদি মিলে যায় এ কৃতিত্ব এই জ্যোতিষীর অর্থাৎ আমার। আর না মিললে সব দায়দায়িত্ব পাঠকের অর্থাৎ আপনার।

-জ্যোতিষ সম্রাট অরু আচার্য্য

আরও পড়ুন:

কেএইচ/জেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিদিন ‘কাল্পনিক চেয়ারে’ বসলে যে উপকার পাবেন
সহজ ভাষায় এটাকে বলে ‘কাল্পনিক চেয়ারে’ বসা। আর ব্যায়ামের ভাষায় স্কোয়াট। ভেঙে বললে, চেয়ারে বসার মতো করে হাঁটু ভাঁজ করে কোমর ও পিঠ সোজা রেখে দাঁড়ানো। হাত দুটো সামনের দিকে টানটান করে ছড়িয়ে রাখা। প্রতিদিন শরীরচর্চার সময় না পেলেও অন্তত মিনিট পাঁচেক এভাবে দাঁড়ানোর অভ্যাস আপনার শরীরে কী উপকার করতে পারে দেখে নিন- বিশেষজ্ঞদের মতে, রোজ শরীরচর্চার সময় না পেলেও নিয়ম করে মিনিট পাঁচেক স্কোয়াট আপনাকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারে। লাফানো, দৌড়ানো, হাঁটাহাঁটিতে পায়ের পেশীর যে উপকার মেলে, স্কোয়াট তার অনেকটাই পুষিয়ে দেয়। শুধু পেশীর জোর বাড়ানোই নয়, টেস্টোস্টেরন ও গ্রোথ হরমোন নিঃসরণে বিশেষ কার্যকর এই ব্যায়াম। যার জেরে পেশীর বৃদ্ধি ও ভরকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়। সারা শরীরে শক্তির সমান বণ্টনের ক্ষেত্রেও বিশেষ কাজ করে এই ব্যায়াম। স্কোয়াট করলে শুধু পেশীর উপকার নয় বরং হাঁটাহাঁটিতে যে পরিমাণ ক্যালোরি বার্ন হয়, তার চেয়েও বেশি ফ্যাট ঝরাতে পারে এই ব্যায়াম। স্কোয়াটের ফলে যেসব মাংসপেশি সুগঠিত হয়, তার প্রতি পাউন্ডের জন্য অতিরিক্ত ৫০-৭০ ক্যালোরি বার্ন হয়। ফলে মাত্র ১০ পাউন্ড পেশী থেকেই মিলতে পারে ৫০০-৭০০ ক্যালোরি বার্ন। এই ব্যায়াম মাসখানেক করলে দৌড়ানো, লাফানো বা পরিশ্রম করার ক্ষমতা অনেক বেড়ে যাবে। যারা খেলোয়াড়, তাদের ক্ষেত্রেও জোরে দৌড়াতে কিংবা বেশি লাফাতে সাহায্য করে স্কোয়াট। এই ব্যায়ামের প্রভাবে সারা শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। হরমোন ক্ষরণ, কোষে কোষে পুষ্টিগুণ পৌঁছানোর কাজও সহজ হয়ে যায়। ফলে পেটের সমস্যা প্রতিরোধ, সারা শরীরে উপকারী বডি ফ্লুয়িড পৌঁছনোর মতো প্রয়োজনীয় জৈবিক কাজও অনেক সহজ করে তোলে এই স্কোয়াট অভ্যাস।   ডি/এসএস
প্রতিদিন ‘কাল্পনিক চেয়ারে’ বসলে যে উপকার পাবেন
যে পাঁচটি বই পড়তে বলেছেন বিল গেটস
বছরের শেষের দিকে এসে প্রতিবারই নিজের পছন্দের বইয়ের তালিকা জানান বিল গেটস। এবার এই তালিকার পাঁচটি বই সবাইকে পড়ার পরামর্শ দিয়েছেন তিনি। ১৯৭৫ সালে মাইক্রোসফট চালু করতে গিয়ে হার্ভার্ড থেকে ঝরে পড়েন গেটস। বর্তমানে তিনি পৃথিবীর শীর্ষ দানশীল ব্যক্তি এবং দ্বিতীয় শীর্ষ ধনী। ফোর্বস এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতি বছর বিল গেটস প্রায় ৫০টি বই পড়ার সময় পান। এরপর নিজের পছন্দের বইগুলোর তালিকা প্রকাশ করেন এবং অন্যদের পড়ার পরামর্শ দেন। এবার বিল গেটস যে বইগুলো পড়ার পরামর্শ দিয়েছেন- টারা ওয়েস্টওভারের 'এডুকেটেড' প্রকাশিত গ্রন্থটিতে নিজের চলমান স্মৃতিকথা তুলে ধরেছেন টারা ওয়েস্টওভার। বইটি সম্পর্কে ব্লগে বিল গেটস লিখেছেন, 'আমি কখনো ভাবিনি, এমন পরিবারে বেড়ে ওঠা একজন মানুষের জীবনের সঙ্গে পরিচিত হবো। তিনি একজন ভালো লেখক। বইটিতে যখন আমি তাঁর শৈশব সম্পর্কে পড়ছিলাম বিষয়টি আমার মনে গভীরভাবে প্রতিফলিত হচ্ছিল। পল শেয়ারির 'আর্মি অব নান' এই বইয়ে মূলত যুদ্ধে ব্যবহৃত স্বয়ংক্রিয় অস্ত্রের বিষয়টি তুলে ধরা হয়েছে। বইটি সম্পর্কে গেটস বলেন, এটা খুব জটিল বিষয়। কিন্তু শেয়ারি এর পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন এবং খুঁটিনাটি সবকিছু তুলে ধরেছেন। জন ক্যারেরিউয়ের 'ব্যাড ব্লাড' এই বইয়ে পুরস্কার বিজয়ী সাংবাদিক জন ক্যারেরিউ মাল্টিবিলিয়ন ডলারের বায়োটেক ফার্ম থেরানস'র উত্থান-পতনের ভেতরের গল্প উপস্থাপন করেছেন। 'ব্যাড ব্লাড' নিউ ইয়র্ক টাইমসের তালিকা অনুযায়ী বেস্ট সেলার গ্রন্থ এবং এটি নিয়ে একটি চলচ্চিত্র নির্মিত হচ্ছে। বইটি সম্পর্কে বিল গেটস জানান, আমি যতটা আশা করেছিলাম তার চেয়েও এই গল্পটা ভালো। বইটা পড়তে শুরু করার পর এটা আমি কখনও রাখতেই পারছিলাম না। ইউভাল নোয়াহ হারিরির 'টুয়েন্টি-ওয়ান লেসনস ফর দ্য টুয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি' গত আগস্টে প্রকাশিত বইটিতে ২১ শতকের চ্যালেঞ্জগুলোর বিষয়ে আলোচনা করা হয়েছে। এই বই সম্পর্কে বিল গেটস লিখেছেন, হারারি যা লিখেছেন তার সবকিছুরই বড় একজন ফ্যান আমি। তাঁর এই বইটিও এর ব্যতিক্রম নয়। এতে পৃথিবীর অতীত ও ভবিষ্যতের ব্যাপারে নজর দেয়া হয়েছে। বর্তমানে যে চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি সে সম্পর্কে চিন্তার একটি সহায়ক কাঠামো হিসেবে অনেক কাজে আসবে এই বই। অ্যান্ডি পুডিকমবির 'দ্য হেডস্পেস গাইড টু মেডিটেশন অ্যান্ড মাইন্ডফুলনেস' দিনে মাত্র ১০ মিনিটের মেডিটেশনে যে অনেক উপকার পাওয়া যাবে বইটি পাঠে সে বিষয়ে জানা যাবে। 'হেডস্পেস' নামের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা লেখক অ্যান্ডি পুডিকমবি মেডিটেশন ও মনোসংযোগ চর্চার সহজ ও কার্যকর কৌশলগুলো সহজ ভাষায় উপস্থাপন করেছেন। বইটি সম্পর্কে গেটস বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে বৌদ্ধ সন্ন্যাসী হওয়া পর্যন্ত পুডিকমবি কীভাবে মেডিটেশন করেছেন এবং কীভাবে সঠিকভাবে মেডিটেশন করতে হয় তার ব্যাখ্যা করেছেন বইটিতে। ডি/
যে পাঁচটি বই পড়তে বলেছেন বিল গেটস
যেভাবে তৈরি করবেন ফুলকপির পাকোড়া
উপকরণ ফুলকপি ১টি (মাঝারি), হলুদের গুঁড়া প্রয়োজন মতো, মরিচের গুঁড়া পরিমাণমতো, পাপড়িকার গুঁড়া এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা কোয়ার্টার চা চামচ, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, কাঁচামরিচ একটি (কুচি), ধনেপাতা দুই টেবিল চামচ, চালের গুঁড়া অথবা কর্ন ফ্লাওয়ার দুই টেবিল চামচ, লবণ পরিমাণমতো, বেকিং পাউডার কোয়ার্টার চা চামচ, বেসন পরিমাণমতো, তেল ভাজার জন্য যতটুকু প্রয়োজন। প্রস্তুত প্রণালি ফুলকপি ধুয়ে কেটে নিন। খুব বেশি ছোট টুকরা করবেন না। প্যানে পরিমাণমতো পানি ও লবণ দিয়ে চুলায় বসিয়ে দিন। পানি গরম হলে ফুলকপির টুকরা দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান। আশি শতাংশ পর্যন্ত সেদ্ধ করুন ফুলকপি। এর বেশি সেদ্ধ করবেন না। পানি ঝরিয়ে অর্ধেক অংশ নিয়ে নিন পাকোড়া তৈরির জন্য। কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচ গুঁড়া, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পাপড়িকার গুঁড়া, কোয়ার্টার চা চামচ আদা বাটা, এক টেবিল চামচ চালের গুঁড়া অথবা কর্ন ফ্লাওয়ার, লবণ দিয়ে মেখে নিন ফুলকপির টুকরা। পাপড়িকার গুঁড়া সুন্দর একটি স্মোকি ফ্লেভার যোগ করবে ও লালচে রঙ নিয়ে আসবে পাকোড়ায়। তবে এটি না থাকলে ব্যবহার না করলেও চলবে। অল্প করে বেসন দিয়ে মাখাতে হবে সব উপকরণ। কয়েক চা চামচ বেসন ও পানি দিয়ে এমনভাবে মাখান যেন ফুলকপির চারপাশে বেসনের কোটিং লেগে থাকে। প্যানে তেল গরম করে ডুবো তেলে ভাজতে হবে পাকোড়া। মাঝারি আঁচে ভাজবেন। ডি/  
যেভাবে তৈরি করবেন ফুলকপির পাকোড়া
গ্যাস্ট্রিক দূর করতে যা খাবেন
গ্যাস্ট্রিকের কারণে অনেকেই মারাত্মক সমস্যায় পড়েন। ঠিকমতো কোনও কিছুই খেতে পারেন না। এই সমস্যা থেকে মুক্তি মিলবে নিয়মিত কয়েকটি খাবার খেলে। চলুন দেখে নেয়া যাক গ্যাস্ট্রিক দূর করতে কি খাবেন- গুড় আপনার বুক জ্বালাপোড়া এবং অ্যাসিডিটি থেকে তাৎক্ষণিকভাবে রেহাই দিতে পারে গুড়। বুক জ্বালাপোড়া করার সঙ্গে সঙ্গে এক টুকরো গুড় মুখে নিয়ে রাখুন। যতক্ষণ না সম্পূর্ণ গলে যায় ততক্ষণ মুখে রেখে দিন। তবে এ সমাধান ডায়াবেটিস রোগীদের জন্য নয়। লবঙ্গ গ্যাস্ট্রিকের তাৎক্ষণিক সমাধান করবে লবঙ্গ। সমস্যা শুরু হলে দুটি লবঙ্গ মুখে নিয়ে চিবোতে থাকুন। চুষে রসটা খেয়ে ফেলুন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই দূর হয়ে গেছে অ্যাসিডিটি। আদা বুক জ্বালাপোড়া এবং অ্যাসিডিটি সমস্যা সমাধানে বেশ কার্যকর আদা। প্রতিবার খাবার খাওয়ার আধঘণ্টা আগে ছোট এক টুকরো আদা কাঁচা চিবিয়ে খান, দেখবেন গ্যাস্ট্রিকের সমস্যা একেবারেই থাকবে না। পুদিনা পাতা গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে সেই প্রাচীনকাল থেকেই পুদিনা পাতার রস ব্যবহার হয়ে আসছে। প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাবেন। তুলসী পাতা ঔষধি গুণে ভরা তুলসী পাতার কথা কে না জানে। অ্যাসিডিটি দূর করতেও এটি বেশ কার্যকর। গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হলে ৫/৬টি তুলসী পাতা চিবিয়ে খেয়ে দেখুন, ভালো ফল পাবেন। এছাড়া প্রতিদিন তুলসী পাতা পানির সঙ্গে ব্লেন্ড করে খেলে একেবারে দূর হবে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সমস্যা। বোরহানি বদহজম থেকে রক্ষা করে বোরহানি। এ পানীয়টি টক দই, বিট লবণ ইত্যাদি অ্যাসিডিটি বিরোধী উপাদান দিয়ে তৈরি। প্রতিদিন খাবারের পর এক গ্লাস বোরহানি পানের অভ্যাস করতে পারলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকাংশে দূর হবে। ডি/এ
গ্যাস্ট্রিক দূর করতে যা খাবেন
বিজয় উদযাপনে কালোজাম বানান ঘরেই
খুশি বা যেকোনও বিজয় উদযাপনে বাড়তি মাত্রা যোগ করতে পারে ঘরের তৈরি কালোজাম। দেখে নিন কিভাবে কালোজাম তৈরি করবেন- উপকরণ ময়দা আধা কাপের চেয়ে একটু বেশি, গুঁড়া দুধ ২ কাপ, ডিম ২টি, বেকিং পাউডার ২ চা চামচ, ঘি ৩ টেবিল চামচ, তরল দুধ ২ টেবিল চামচ, ভাজার জন্য তেল পরিমাণমতো, সিরার জন্য চিনি ৬ কাপ, পানি ৩ কাপ।  প্রস্তুত প্রণালি প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করুন। এরপর বাটিতে দুটো ডিমে ২ টেবিল চামচ তরল দুধ এবং ৩ টেবিল চামচ ঘি একসঙ্গে খুব ভালো করে ফেটে নিতে হবে। এবার অন্য একটা প্লেটে গুঁড়া দুধ, ময়দা এবং ২ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে মিক্স করে নিয়ে ফেটে রাখা ডিমের মিশ্রণটিতে ভালো করে মাখিয়ে নিন। হাতের তালুতে সামান্য ঘি লাগিয়ে পছন্দের শেপ অনুযায়ী গোল গোল গোল্লা করে নিন। চুলায় তেল গরম করে গরম তেলে মিষ্টিগুলো ঢিমা আঁচে কালচে করে ভাজুন। তবে এদিকে খেয়াল রাখতে হবে যেন চুলার জ্বাল বেড়ে না যায়। বেশি আঁচে ভাজলে মিষ্টিগুলো কাঁচা আর ভেতরে গুটির মতো শক্ত হয়ে নষ্ট হয়ে যাবে। এবার অন্য একটি কড়াইতে চিনি ও পানি দিয়ে মিষ্টির জন্য সিরা করে নিন। ভাজা মিষ্টিগুলো বলক ওঠা সিরায় ছেড়ে দিয়ে ৫-৬ মিনিটের জন্য রেখে দিন। মিডিয়াম আঁচে চুলার ওপর কিছুক্ষণ রাখুন। এবার চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে ২ ঘণ্টা ঢেকে রাখুন। ২ ঘণ্টা পর পরিবেশন করুন। আকর্ষণীয় উপায়ে পরিবেশন করতে কালোজামের ওপর মাওয়া ছড়িয়ে দিন। ডি/এসএস
বিজয় উদযাপনে কালোজাম বানান ঘরেই
আরও পড়ুন
এই সপ্তাহ আপনার কেমন যাবে
এই সপ্তাহ আপনার কেমন যাবে
এই সপ্তাহ আপনার কেমন যাবে
এই সপ্তাহ আপনার কেমন যাবে