ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাঠবাদামের খোসার উপকারিতা জানলে অবাক হবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১১:১৫ এএম
কাঠবাদামের খোসার উপকারিতা জানলে অবাক হবেন । ছবি: সংগৃহীত

ভেজানো কাঠবাদাম (আমন্ড বাদাম) খাওয়ার সময় অনেকেই এর খোসা ফেলে দেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই খোসা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ এতে থাকা পুষ্টিগুণ ও প্রাকৃতিক উপাদান ত্বক, চুল এবং এমনকি গাছের যত্নেও কাজে লাগতে পারে।

পুষ্টিগুণে ভরপুর কাঠবাদামে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রোটিন থাকে, যা শরীরের জন্য উপকারী। ভিজিয়ে খেলে এর পুষ্টি শোষণ আরও বাড়ে। তবে খোসা আলাদা করে ফেলে না দিয়ে তা দিয়ে ঘরোয়া নানা উপায়ে ব্যবহার করা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, কাঠবাদামের খোসায় থাকা প্রাকৃতিক উপাদান ত্বকের যত্নে বিশেষভাবে কার্যকর হতে পারে।

বডি স্ক্রাব হিসেবে ব্যবহার

কাঠবাদামের খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে ওটস, কফি ও বেসনের সঙ্গে মিশিয়ে স্ক্রাব তৈরি করা যায়। এটি ত্বকের মৃত কোষ দূর করতে এবং দাগছোপ কমাতে সাহায্য করে। দইয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে আরও ভালো ফল পাওয়া যায়।

চুলের যত্নে হেয়ার মাস্ক

কাঠবাদামের খোসা ডিম, নারকেল তেল, অ্যালোভেরা জেল ও মধুর সঙ্গে মিশিয়ে হেয়ার মাস্ক বানানো যায়। এটি মাথার ত্বকে পুষ্টি জোগাতে এবং চুলকে মজবুত করতে সাহায্য করতে পারে।

আরও পড়ুন

পুষ্টিকর লাড্ডু তৈরি

কাঠবাদামের খোসা গুঁড়ো করে ফ্ল্যাক্স সিডস, নারকেল কোড়া ও গুড়ের সঙ্গে মিশিয়ে সহজেই স্বাস্থ্যকর লাড্ডু তৈরি করা যায়, যা ঘরোয়া পুষ্টিকর স্ন্যাকস হিসেবে খাওয়া যায়।

গাছের যত্নে ব্যবহার

কাঠবাদামের খোসা গাছের জন্যও উপকারী। সবজির খোসার সঙ্গে মিশিয়ে বা গুঁড়ো করে গাছের গোড়ায় ব্যবহার করলে মাটির পুষ্টি বাড়তে পারে এবং গাছের বৃদ্ধি সহায়তা পায়।

বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরের এই ছোট অংশটিই ঘরোয়া জীবনে বড় উপকারে আসতে পারে। তাই কাঠবাদামের খোসা আর ফেলনা নয়—এটি হতে পারে রূপচর্চা, স্বাস্থ্য এবং গাছের যত্নের প্রাকৃতিক উপাদান।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
দাম্পত্য জীবনে ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব অনেক।
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
একটি ছোট্ট শব্দ বদলে দিতে পারে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। কমাতে পারে দূরত্ব, ভাঙতে পারে নীরবতা, এমনকি থামাতে পারে বিরোধও।
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
সন্তানের জন্মের পর শারীরিক জটিলতা দেখা দিলে সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়। তবে কিছু জন্মগত সমস্যা রয়েছে, যেগুলোর চিকিৎসার জন্য শিশুর জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হয় না।
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
রান্নায় তেল ছাড়া যেন চলেই না।
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার তাড়া।
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি