ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বেশি পানি পানেও হতে পারে বড় বিপদ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০২:৫১ পিএম
বেশি পানি খেলেও হতে পারে কিডনির ক্ষতি, সতর্ক করলেন বিশেষজ্ঞ । ছবি: সংগৃহীত

সুস্থ থাকতে বেশি বেশি পানি খাওয়ার পরামর্শ প্রায়ই শোনা যায়। অনেকেই দিনে কত লিটার পানি পান করছেন, তা হিসাব রাখতে বড় বোতল ব্যবহার করেন। কেউ আবার নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস পানি পান করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পানি পান করাও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

চিকিৎসকদের মতে, শরীরের স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখতে পানি অপরিহার্য। বিশেষ করে গরমের দিনে ঘাম বেশি হলে পানির চাহিদাও বাড়ে। কিন্তু শুধু বেশি পানি খেলেই যে শরীর ভালো থাকবে, বিষয়টি এমন নয়।

চিকিৎসকরা বলেন, অতিরিক্ত পানি পান করলে কিডনির ওপর বাড়তি চাপ পড়ে। কারণ শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দিতে কিডনিকে বেশি কাজ করতে হয়।

বেশি পানি খেলেই কেন সমস্যা?

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত পানি পান করলে শরীরে থাকা সোডিয়ামের মাত্রা কমে যেতে পারে। শরীরের গুরুত্বপূর্ণ খনিজ উপাদানগুলোর মধ্যে সোডিয়াম অন্যতম, যা স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কাজের জন্য প্রয়োজন।

যখন শরীরে অতিরিক্ত পানি জমে, তখন সোডিয়াম পাতলা হয়ে যায় এবং প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যেতে থাকে। এতে শরীরের ভারসাম্য নষ্ট হতে পারে।

আরও পড়ুন

কী কী সমস্যা দেখা দিতে পারে?

অতিরিক্ত পানি পান করলে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যেমন—

  • বমিভাব
  • অতিরিক্ত ক্লান্তি
  • মাথাব্যথা
  • পেশিতে খিঁচুনি
  • দুর্বলতা অনুভব করা

কারা বেশি ঝুঁকিতে?

বিশেষজ্ঞদের মতে, কিছু মানুষের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি হতে পারে।

১. যারা নিয়মিত খেলাধুলা বা শরীরচর্চা করেন
২. যারা তেষ্টা না পেলেও বারবার পানি পান করেন
৩. যারা প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক গ্লাস পানি পান করার লক্ষ্য ঠিক করেন
৪. যারা অফিসে বা কর্মক্ষেত্রে অতিরিক্ত নিয়ম মেনে পানি পান করেন

চিকিৎসকদের ভাষ্য, শরীর সাধারণত নিজেই পানির প্রয়োজনের সংকেত দেয়। তেষ্টা পাওয়া সেই সংকেতগুলোর অন্যতম। তাই শরীরের চাহিদা না বুঝে শুধু অভ্যাস বা ধারণার বশে অতিরিক্ত পানি পান করা ঠিক নয়।

দিনে কতটা পানি প্রয়োজন?

বিশেষজ্ঞদের মতে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে সাধারণত ৩ থেকে ৪ লিটার পানি প্রয়োজন হতে পারে। তবে এটি সবার জন্য এক নয়।

কতটা পানি প্রয়োজন হবে, তা নির্ভর করে বয়স, ওজন, উচ্চতা, আবহাওয়া, দৈনন্দিন কাজকর্ম এবং খাদ্যাভ্যাসের ওপর। কেউ যদি ফল, শরবত বা অন্যান্য তরল খাবার বেশি খান, তাহলে অতিরিক্ত পানি পান করার প্রয়োজন নাও হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ থাকার জন্য পানি অবশ্যই প্রয়োজন। তবে প্রয়োজনের চেয়ে বেশি পানি পান করাও শরীরের জন্য ঝুঁকির কারণ হতে পারে। তাই শরীরের চাহিদা বুঝে পরিমিত পানি পান করাই সবচেয়ে নিরাপদ অভ্যাস।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
স্মৃতিশক্তি ধরে রাখা ও আলঝেইমারের ঝুঁকি কমাতে অনেকেই ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে নতুন এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, সাপ্লিমেন্ট গ্রহণে রক্ত ও মস্তিষ্কের তরলে ওমেগা-৩-এর মাত্রা বাড়লেও স্মৃতিশক্তি, চিন্তাশক্তি কিংবা মস্তিষ্কের স্মৃতিসংশ্লিষ্ট অংশের আকারে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে