ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

চুল পড়া থেকে বাঁচতে আজই ছাড়ুন ৫ অভ্যাস

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০২:৫০ পিএম
চুল পড়া থেকে বাঁচতে আজই ছাড়ুন ৫ অভ্যাস । ছবি: সংগৃহীত

চুল পড়া নিয়ে দুশ্চিন্তায় ভোগেন অনেকেই। অনেকে এর জন্য জিনগত কারণ, হরমোনের পরিবর্তন বা খাদ্যাভ্যাসকে দায়ী করেন। তবে বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন জীবনের কিছু সাধারণ ভুলও চুল পড়ার অন্যতম কারণ হতে পারে।

চুলের যত্ন নিচ্ছেন ভেবেও অনেক সময় এমন কিছু অভ্যাস বজায় রাখা হয়, যা অজান্তেই চুলের ক্ষতি করে। ফলে দিন দিন বাড়তে থাকে চুল ঝরার সমস্যা। তাই চুল সুস্থ রাখতে আগে জানতে হবে কোন ভুলগুলো সবচেয়ে বেশি ক্ষতি করছে।

টানটান করে চুল বাঁধা

গরমের সময় অনেকেই শক্ত করে চুল বাঁধতে পছন্দ করেন। কেউ আবার সব সময় টানটান কেশসজ্জা রাখেন। কিন্তু এতে চুলের গোড়ায় অতিরিক্ত চাপ পড়ে। ফলে চুলের শিকড় দুর্বল হয়ে যায় এবং চুল ভাঙতে শুরু করে।

বিশেষজ্ঞদের পরামর্শ, চুল বাঁধলেও যেন গোড়ায় বেশি টান না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। শক্ত রাবারের বদলে নরম কাপড়ের ফিতা ব্যবহার করা ভালো।

নিয়মিত মাথা না ধোয়া

অনেকেই ব্যস্ততা বা আলসেমির কারণে নিয়মিত মাথা ধুতে চান না। এতে মাথার ত্বকে ঘাম, ধুলা, অতিরিক্ত তেল ও মৃত কোষ জমে থাকে। ধীরে ধীরে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।

গরম ও আর্দ্র আবহাওয়ায় সপ্তাহে একাধিকবার মাথা পরিষ্কার রাখা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

ভেজা চুলের ভুল যত্ন

মাথা ধোয়ার পর চুল সবচেয়ে নরম ও দুর্বল অবস্থায় থাকে। এ সময় জোরে জোরে তোয়ালে দিয়ে ঘষা বা জট ছাড়ানোর চেষ্টা করলে চুল সহজেই ছিঁড়ে যেতে পারে।

তাই ভেজা চুল আলতোভাবে শুকাতে হবে। চুল আঁচড়ানোর সময়ও ধৈর্য ধরে নিচের অংশ থেকে জট ছাড়ানোর পর ধীরে ধীরে ওপরে উঠতে হবে।

ভেজা চুলে তাপ প্রয়োগ

অনেকেই মাথা ধোয়ার পরপরই চুলে তাপ ব্যবহার করেন। কিন্তু ভেজা অবস্থায় তাপ প্রয়োগ করলে চুলের ভেতরের আর্দ্রতা দ্রুত নষ্ট হয়ে যায়। এতে চুল ভঙ্গুর হয়ে পড়ে এবং ঝরে যাওয়ার ঝুঁকি বাড়ে।

বিশেষজ্ঞদের মতে, চুল পুরোপুরি শুকানোর পরই প্রয়োজন হলে তাপ ব্যবহার করা উচিত।

অতিরিক্ত তেল ব্যবহার

রাতভর মাথায় বেশি তেল রেখে ঘুমানোর অভ্যাস অনেকেরই আছে। কিন্তু গরমের সময়ে এতে চুলের গোড়ায় ঘাম ও ময়লা জমে যেতে পারে। ফলে চুলের ছিদ্র বন্ধ হয়ে বিভিন্ন সমস্যা তৈরি হয়।

এ কারণে হালকা তেল ব্যবহার করা কিংবা মাথা ধোয়ার এক থেকে দুই ঘণ্টা আগে তেল লাগানোর পরামর্শ দেওয়া হয়।

চুল বাঁচাতে বদলাতে হবে অভ্যাস

চুলের সুস্থতা শুধু প্রসাধনী বা যত্নের ওপর নির্ভর করে না। দৈনন্দিন কিছু ভুল অভ্যাসও চুল ঝরার বড় কারণ হতে পারে। তাই চুল পড়া কমাতে চাইলে আগে এসব অভ্যাসে পরিবর্তন আনা জরুরি। সঠিক যত্নের পাশাপাশি সচেতন জীবনযাপনই পারে চুলকে সুন্দর ও স্বাস্থ্যবান রাখতে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী