ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

নিয়মিত ধূমপান করলে অকালে বাড়তে পারে বয়স

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১০:৫৩ এএম
ছবি: সংগৃহীত

ধূমপান স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, তা নতুন করে বলার কিছু নেই। ফুসফুসের ক্যানসার থেকে শুরু করে হৃদ্‌রোগ ও শ্বাসকষ্টজনিত নানা জটিল রোগের অন্যতম প্রধান কারণ এই তামাক। তবে চিকিৎসা বিজ্ঞান বলছে, ধূমপানের ক্ষতিকর প্রভাব কেবল শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গেই সীমাবদ্ধ থাকে না। এটি মানুষের বাহ্যিক সৌন্দর্য, বিশেষ করে ত্বক ও চুলের মারাত্মক ক্ষতি করে। নিয়মিত ধূমপানের কারণে মানুষের শরীরে অকালেই বার্ধক্যের ছাপও স্পষ্ট হয়ে ওঠে।

ধূমপান মূলত ত্বকের বার্ধক্য প্রক্রিয়াকে দ্রুততর করে তোলে। সিগারেটের ধোঁয়ায় থাকা ক্ষতিকর রাসায়নিক উপাদান ত্বকের স্থিতিস্থাপকতা রক্ষাকারী প্রোটিন, কোলাজেন ও ইলাস্টিনকে ধ্বংস করে দেয়। পাশাপাশি তামাকের নিকোটিন রক্তনালীগুলোকে সংকুচিত করে ফেলে, যার ফলে ত্বকে প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টির সরবরাহ কমে যায়। গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদী ধূমপায়ীদের ক্ষেত্রে খুব অল্প বয়সেই চোখের চারপাশ ও মুখে বলিরেখা বা সূক্ষ্ম ভাঁজ পড়তে শুরু করে, যা তাদের আসল বয়সের চেয়ে অনেক বেশি বয়স্ক দেখায়।

অক্সিজেনের অভাব এবং সিগারেটের বিষাক্ত উপাদানের কারণে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা দ্রুত হারিয়ে যায়। রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হওয়ায় ত্বক ধীরে ধীরে নিস্তেজ, ফ্যাকাশে বা ধূসর বর্ণ ধারণ করে। অনেক ধূমপায়ীর মুখ ও হাতে কালচে দাগ বা হাইপারপিগমেন্টেশন দেখা যায়। ত্বকের পাশাপাশি চুলের স্বাস্থ্যেও তামাকের মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। ধূমপানের কারণে চুলের গোড়ায় রক্ত ও পুষ্টি চলাচল কমে যায়, ফলে মাত্রাতিরিক্ত চুল পড়া এবং অকালে চুল পেকে যাওয়ার মতো সমস্যা বহুগুণ বেড়ে যায়।

আরও পড়ুন

বাহ্যিক সৌন্দর্যের ক্ষতির পাশাপাশি ধূমপান ত্বকের ক্যানসারের ঝুঁকিও মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির মতে, তামাকের কার্সিনোজেন উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। ফলে স্কোয়ামাস সেল কার্সিনোমার মতো ত্বকের ক্যানসারের বিরুদ্ধে শরীর স্বাভাবিকভাবে লড়াই করতে পারে না। অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের এই ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি।

এছাড়া রক্ত প্রবাহ ও অক্সিজেন সরবরাহ সীমিত হয়ে যাওয়ার কারণে ধূমপায়ীদের শরীরের যেকোনো ক্ষত শুকাতে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সময় লাগে। আঘাত বা অস্ত্রোপচারের পর আরোগ্য লাভের সময় দীর্ঘায়িত হয় এবং ত্বকে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। চিকিৎসা গবেষণায় দেখা গেছে, অস্ত্রোপচারের পর হাইপারট্রফিক বা স্থায়ী দাগ হওয়ার প্রবণতা ধূমপায়ীদের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায়। সার্বিকভাবে সুস্থ থাকার পাশাপাশি ত্বকের তারুণ্য ধরে রাখতে এবং অকাল বার্ধক্যের হাত থেকে রক্ষা পেতে ধূমপানের মতো ক্ষতিকর অভ্যাস বর্জনের কোনো বিকল্প নেই বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চায়ের টেবিলে বাড়ছে কফির ‘দাপট’
দেশের পানীয় সংস্কৃতিতে, বিশেষ করে, তরুণ প্রজন্মের মাঝে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে কফি।
চায়ের টেবিলে বাড়ছে কফির ‘দাপট’
দুধ-কলা একসঙ্গে খাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি
সকালের নাশতা হোক কিংবা বিকেলের খাবার—দুধ ও কলার মিশ্রণ অনেকেরই পছন্দের।
দুধ-কলা একসঙ্গে খাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি
টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনা, মাথায় চুল ফেরাল বৈদ্যুতিক চিরুনি
টাক পড়া বা চুল ঝরে যাওয়ার সমস্যার সমাধানে নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা গবেষকেরা। সাধারণ চিরুনির মতো দেখতে বিশেষ একটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে পরীক্ষাগারে ইঁদুরের প্রায় সব হারানো চুল এক মাসের মধ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তারা।
টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনা, মাথায় চুল ফেরাল বৈদ্যুতিক চিরুনি
কমোডের ফ্লাশে দুটি বোতাম কেন, কোনটি কখন ব্যবহার করবেন
বাড়ির টয়লেট কিংবা অফিসের ওয়াশরুমে আধুনিক কমোড ব্যবহার করতে গিয়ে অনেকেই ফ্লাশ ট্যাঙ্কে দুটি বোতাম দেখতে পান।
কমোডের ফ্লাশে দুটি বোতাম কেন, কোনটি কখন ব্যবহার করবেন
শীতে ত্বক ফাটবে না, থাকবে কোমল-উজ্জ্বল—মেনে চলুন ১০ সহজ নিয়ম
শীত এলেই ত্বকে দেখা দেয় নানা সমস্যা। কারও ত্বক হয়ে যায় অতিরিক্ত শুষ্ক, কারও আবার ত্বকে দেখা দেয় চুলকানি, টানটান ভাব কিংবা খসখসে ভাব।
শীতে ত্বক ফাটবে না, থাকবে কোমল-উজ্জ্বল—মেনে চলুন ১০ সহজ নিয়ম
আরও পড়ুন
থামছেই না হামের উপসর্গ নিয়ে মৃত্যু, এবার আরও ৪ শিশুর প্রাণহানি
স্বাধীনতার ৫৪ বছর পর থানচির বড়মদক গ্রামবাসি পাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা
২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী
চোখ রাঙিয়েই চলছে ডেঙ্গু, এবার একদিনে ৮ জনের প্রাণহানি