ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ছুটির দিনেই ফিরুক ত্বক-চুলের হারানো জেল্লা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম
ছুটির দিনেই ফিরুক ত্বক-চুলের হারানো জেল্লা । ছবি: সংগৃহীত

সারা সপ্তাহের কর্মব্যস্ততায় নিজের যত্ন নেওয়ার সময়ই যেন মেলে না। এর প্রভাব পড়ে ত্বক ও চুলে। চোখের নিচে কালচে দাগ, মুখের মলিনভাব, রুক্ষ চুল—এসব সমস্যাই ধীরে ধীরে বাড়তে থাকে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, সাপ্তাহিক ছুটির দিনটিকে নিজের যত্নের জন্য কাজে লাগানো উচিত। অল্প কিছু সময় দিলেই ত্বক ও চুল ফিরে পেতে পারে হারানো সতেজতা।

ত্বকের যত্নে ঘরোয়া উপায়

ছুটির দিনে মুখের যত্ন নিতে ১ টেবিল চামচ টমেটোর রসের সঙ্গে আধা চামচ বেসন মিশিয়ে মুখে লাগাতে পারেন। এটি ত্বক পরিষ্কার করতে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

ত্বক নরম রাখতে ১ চা চামচ টক দইয়ের সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।

তৈলাক্ত ত্বকের জন্য ১ চামচ চিনি ও আধা চামচ লেবুর রস দিয়ে হালকা করে ঘষে নিলে মরা চামড়া দূর হয় এবং ত্বক আরও উজ্জ্বল দেখায়।

ব্রণ বা দাগ থাকলে আলুর রসের সঙ্গে লেবুর রস ও মুলতানি মাটি মিশিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করা যেতে পারে। এতে রোদে পোড়া ভাবও কিছুটা কমতে পারে।

হাত-পায়ের যত্নও জরুরি

গোসলের আগে হাত-পায়ের নখ কেটে পরিষ্কার করে নিতে পারেন। কনুই, হাঁটু বা পায়ের কালচে দাগ দূর করতে ২ চা চামচ লবণ, ২ চা চামচ চিনি, ১ চা চামচ খাবার সোডা, প্রয়োজনমতো লেবুর রস ও শসার রস মিশিয়ে একটি প্যাক তৈরি করুন।

আরও পড়ুন

এই প্যাক কালচে অংশে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এরপর সামান্য ক্রিম দিয়ে মালিশ করলে ত্বক আরও কোমল থাকবে।

চুলের যত্নে দিন একটু বাড়তি সময়

ছুটির দিনে চুলে তেল মালিশ বা প্যাক ব্যবহার করতে পারেন। একটি কার্যকর প্যাক তৈরি করতে এক কাপ টক দই, ১ চামচ আমলকি গুঁড়া, ১টি ডিম ও ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে চুলে লাগান।

৩০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেললে চুল নরম, ঝরঝরে ও উজ্জ্বল দেখাবে।

পর্যাপ্ত ঘুমও সমান জরুরি

শুধু ত্বকে প্রসাধনী ব্যবহার করলেই হবে না। সুন্দর ও সুস্থ ত্বকের জন্য পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত পানি পানও জরুরি।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত যত্ন, সুষম খাবার, পর্যাপ্ত পানি পান এবং ভালো ঘুমের অভ্যাস গড়ে তুলতে পারলে শুধু ছুটির দিন নয়, পুরো সপ্তাহই নিজেকে সতেজ, আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত রাখা সম্ভব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে