ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যেভাবে তৈরি করবেন চিংড়ির সমুসা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম
প্রতীকী ছবি

সমুচা খেতে পছন্দ করি আমরা অনেকেই। অতিথি আপ্যায়নে, বন্ধুদের আড্ডায় কিংবা বিকেলে চায়ের সঙ্গে সমুচা হলে জমে বেশ। চিংড়ির পুর দিয়ে তৈরি করা যায় সুস্বাদু সমুচা। এটি তৈরি করা সহজ এবং সময়ও কম লাগে। চিংড়ি দিয়ে তৈরি যেকোনো খাবারই বেশ সুস্বাদু। সমুচাও এর ব্যতিক্রম নয়। চলুন জেনে নেওয়া যাক চিংড়ি দিয়ে সমুচা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ময়দা‌- ১ কাপ

লবণ- ১ চিমটি

সয়াবিন তেল- পরিমাণমতো

পানি- পরিমাণমতো।

পুর তৈরি করতে যা লাগবে

চিংড়ি- ১০/১২টি

আরও পড়ুন

পেঁয়াজ কুচি- ১/২ কাপ

আদা-রসুন বাটা- ১/২ চা চামচ

কাঁচা মরিচ কুচি- ৪-৫টি

লবণ- স্বাদমতো

গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ।

maxresdefault

যেভাবে তৈরি করবেন

চিংড়ির মাথা ও লেজ ফেলে পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে নিন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে ভেজে নিন। এরপর আদা ও রসুনবাটা দিয়ে একটু ভাজুন। এরপর তাতে কুচি করা চিংড়ি, স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়া দিয়ে নাড়ুন। ভালো করে কষিয়ে আধা কাপ পানি দিন। ঢেকে রান্না করুন ৫ মিনিট। এরপর নামিয়ে নিন।

ময়দার সঙ্গে লবণ, তেল ও পানি দিয়ে মাখিয়ে নিন। ময়দা মাখানো হলে ছোট ছোট অংশে ভাগ করে করে রুটি বেলে নিন। রুটিগুলো মাঝে দুই ভাগ করে নিন। অর্ধেক রুটি ভাঁজ করে সমুচার আকৃতির মতো গড়ে নিন। ভেতরে কিমার পুর দিয়ে সমুচার মুখটি বন্ধ করে দিন। এভাবে সবগুলো সমুচা তৈরি করে নিন। কড়াইতে তেল গরম করে তাতে সমুচাগুলো সোনালি করে ভেজে তুলুন। এবার পছন্দ অনুযায়ী সস দিয়ে পরিবেশন করুন।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়