ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

যেভাবে তৈরি করবেন শাহী বিফ কাবাব

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৯:৪২ পিএম
ছবি: সংগৃহীত

মাংস দিয়ে তৈরি যেকোনো কাবাবই খেতে বেশ সুস্বাদু হয়। স্বাদের দিক থেকে বরাবরই গরুর মাংসের কাবাব একটু বেশি এগিয়ে থাকে। তার সঙ্গে যদি যোগ হয় শাহী স্বাদ, তাহলে তো কথাই নেই। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বেশ সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন শাহী বিফ কাবাব। এগুলো একবার তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে অনেকদিন খেতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক শাহী বিফ কাবাব তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

গরুর মাংস- ১ কেজি

ছোলার ডাল- ২০০ গ্রাম

পেঁয়াজ বেরেস্তা- ১ কাপ

আদা বাটা- ১ টেবিল চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

তেজপাতা- ১টি

আরও পড়ুন

সবুজ এলাচ- ৪-৫টি

কালো বড় এলাচ- ১টি

শাহি জিরা- ১ চা চামচ

দারুচিনি- ২ টুকরা

ধনিয়া পাতা কুচি- ২ টেবিল চামচ

পুদিনা পাতা কুচি- ২ টেবিল চামচ

কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ

ডিম- ২টি

ঘি- ১ টেবিল চামচ

তেল- ভাজার জন্য

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার আগে থেকে ভিজিয়ে রাখা ডাল ধুয়ে তার সঙ্গে দিন। আস্ত গরম মসলা, আদা-রসুন বাটা, লবণ ও পরিমাণমতো পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিন। এরপর তার সঙ্গে বেরেস্তা, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ, ডিম দিয়ে ভালো করে মেখে নিন। হাতে ঘি মেখে মিশ্রণ থেকে কাবাবের আকৃতিতে গড়ে নিন। কড়াইতে তেল দিয়ে কাবাবগুলো অল্প আঁচে সোনালি করে ভেজে তুলুন। এবার গরম গরম পরিবশেন করুন।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারী-পুরুষের শার্টের বোতাম বিপরীত দিকে থাকে কেন?
পুরুষের শার্টের বোতাম ডানদিকে আর নারীদের বাম দিকে কেন থাকে? এ বিষয়ে কি কখনো ভেবে দেখেছেন? এ বিষয়ে অবশ্য কেউই তেমন নিশ্চিত নন। তবে অনেক ইতিহাসবিদের ধারণা, পুরুষের শার্টের বোতাম ডানদিকে থাকার কারণ হলো পোশাকে অস্ত্র রাখার ব্যবস্থার মাধ্যমেই এ ঘটনার চল হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ইতিহাসবিদ ড. ক্লো চ্যাপিন টাইমের সাক্ষাৎকারে এ বিষয়ে জানান, পুরুষের পোশাকের বোতাম ডান দিকে থাকার এই শৈলী সামরিক বাহিনী থেকে আসতে পারে। শার্টে বন্দুক লুকানো থাকলে এক্ষেত্রে হাত দ্রুত পৌঁছানো সহজ। বোতামগুলো ডানদিকে থাকলে ডান হাতটি শার্ট বা জ্যাকেটে আরও সহজভাবে ঢুকিয়ে বের করা যায়। আবার কিছু পণ্ডিত যুক্তি দেন, তরবারি রাখার সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে। এ জেন্টলম্যান’স ওয়ারড্রোবের পল কিয়ার্স গার্ডিয়ানকে জানান, বেশিরভাগ মানুষই তলোয়ার সব সময় বাম দিকে পরিধান করেন, যাতে এটি ডান হাতে ধরা যায় সহজেই।’ বেশিরভাগ ইতিহাসবিদ ও গবেষকরা জানিয়েছেন, পুরুষের শার্টের বোতাম ডানদিকে হওয়ার কারণ হলো অস্ত্র সম্পর্কিত। অর্থাৎ শার্টের বোতাম ডানপাশে হলে অস্ত্র বাম পাশে রাখলে ডান হাত দিয়ে তা সহজেই বের করা যায়। তাহলে নারীদের পোশাকের বোতাম বাম দিকে কেন? শার্ট ব্র্যান্ড এলিজাবেথ ও ক্লার্কের প্রতিষ্ঠাতা মেলানি মুরের মতে, ১৩ শতকে যখন বোতাম আবিষ্কৃত হয়েছিল, তখন ধনী নারীদের পোশাক বেশ ভারি হত। বিশেষ করে ওই সময় ধনী নারীরা দাসীর সাহায্য ছাড়া নিজেরা পোশাক পরতে পারতেন না। সেক্ষেত্রে পোশাকের বোতাম লাগানোর কাজও দাসীরাই সারতেন। এজন্য বাম পাশে বোতাম লাগানো হত, যাতে সেগুলো সহজেই লাগাতে পারেন দাসীরা। তখন থেকেই হয়তো এটি ধারণা প্রচলিত। আরেকটি তত্ত্ব হলো, বেশিরভাগ নারীই বাম হাতে বাচ্চাদের ধরেন। এক্ষেত্রে যাতে তাদের বুকের দুধ খাওয়ানো সহজ হয় এজনই শার্টের বোতাম বাম দিকে রাখা হয়। যাতে জরুরি মুহূর্তে তারা সহজেই বোতাম খুলতে পারেন। তবে অতীতের এই ধারণাকে এখন তোয়াক্কা করেন না বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা। এখন নারীদের শার্টের বোতামও ডান দিকে রাখা হয়। সূত্র: ইনসাইডার/টাইম/গার্ডিয়ান আরটিভি/এসআর
নারী-পুরুষের শার্টের বোতাম বিপরীত দিকে থাকে কেন?
আজ স্বপ্ন দেখার দিন
স্বপ্ন মানুষকে শুধু ভবিষ্যতের কল্পনায় ডুবিয়ে রাখে না, বরং সেই স্বপ্ন পূরণের পথও দেখায়।
আজ স্বপ্ন দেখার দিন
ত্বকের যত্নে হায়ালুরোনিক অ্যাসিড সিরাম মাখার সঠিক নিয়ম 
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত সিরামের ব্যবহার দিন দিন বাড়ছে।
ত্বকের যত্নে হায়ালুরোনিক অ্যাসিড সিরাম মাখার সঠিক নিয়ম 
রিলস ভিডিও দেখে সঙ্গীকে বিচার করছেন? সম্পর্কে আসতে পারে বিপদ
ফিটনেস, ত্বকের যত্ন, স্বাস্থ্যকর খাবার থেকে শুরু করে সম্পর্ক—সব বিষয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পরামর্শ পাওয়া যায়।
রিলস ভিডিও দেখে সঙ্গীকে বিচার করছেন? সম্পর্কে আসতে পারে বিপদ
পিসিওএস নিয়ন্ত্রণে রাতে যে ৩ অভ্যাস জরুরি
পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস (PCOS) এখন অনেক নারীরই পরিচিত সমস্যা।
পিসিওএস নিয়ন্ত্রণে রাতে যে ৩ অভ্যাস জরুরি
আরও পড়ুন
শিক্ষক নিয়োগ নীতিমালায় বড় পরিবর্তন আনলো রাবি 
চবিতে কর্মচারী নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, ছাত্রশিবিরের প্রতিবাদ
শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন বিশেষ অনুদান, নতুন নিয়মে আবেদন নিচ্ছে সরকার
গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন পরিবারের কারা, জানালো যুক্তরাষ্ট্র