ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বর্ষায় রোগের সংক্রমণ প্রতিরোধ করবে যে ৫ ফল

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম
ছবি: সংগৃহীত

বর্ষা কেবল প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আসে না, পাশাপাশি এই ঋতু খাদ্যবাহিত রোগ এবং ঋতুজনিত সংক্রমণের জন্যও পরিচিত। আমরা নিজেদের সুরক্ষিত রাখতে বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করলেও, খাদ্যাভ্যাসের দিকে হয়তো সর্বোচ্চ মনোযোগ দিতে পারি না। তবে এদিকে সবার আগে মনোযোগী হতে হবে। এমন কিছু খাবার রয়েছে যা এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ঋতুজনিত সংক্রমণ থেকে আমাদের রক্ষা করতে সাহায্য করতে পারে।

বর্ষাকালে আর্দ্রতা এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং সেইসঙ্গে ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। পরিচ্ছন্নতা বজায় রাখা এবং টাটকা খাবার খাওয়ার পাশাপাশি, মৌসুমি ফলও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু ফল সম্পর্কে-

জাম
উচ্চ পরিমাণে ভিটামিন সি, আয়রন এবং অ্যান্থোসায়ানিন থাকায় জামে প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে। তাই এই সময় জাম খেতে পারেন।

ডালিম
ডালিমে থাকা উচ্চ মাত্রার পলিফেনল এবং ভিটামিন সি অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে এবং সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়ক। বর্ষায় খাবারের তালিকায় ডালিম যোগ করে নিতে পারেন। এতে সুস্থ থাকা সহজ হবে।

আরও পড়ুন

পেঁপে
সবচেয়ে সহজলভ্য ফলের তালিকা করলে পেঁপে শুরুর দিকেই থাকবে। ভিটামিন এ এবং সি-এর পাশাপাশি পাচক এনজাইম প্যাপেইনে ভরপুর পেঁপে অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতার একটি অপরিহার্য অংশ। নিয়মিত পেঁপে খেলে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করবে।

নাশপাতি
নাশপাতিতে উচ্চ মাত্রায় ডায়েটারি ফাইবার এবং পানি থাকে, যা ভিটামিন সি-এর সাথে হজমে সাহায্য করে। তাই আপনার খাবারের তালিকায় রাখতে পারেন সুস্বাদু ও পুষ্টিকর এই ফল। এতে আরও অনেক উপকার মিলবে।

আপেল
আপেলে প্রচুর পরিমাণে কোয়ারসেটিন, একটি কার্যকর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে যা অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতেও সহায়তা করে। নিয়মিত আপেল খেলে তা আপনাকে ডাক্তার থেকে দূরে রাখবে, একথা তো ছোটবেলা থেকে শুনেই এসেছেন!

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর প্রাণহানি
বিশ্ব সেরেব্রাল পালসি দিবস আজ 
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা