ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে শজনে ডাঁটা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

শীতের সময়ে সহজলভ্য ও পুষ্টিকর সবজিগুলোর মধ্যে শজনে ডাঁটা অন্যতম। এটির শুধু ডাঁটাই নয়, পাতা ও ফুলও খাওয়া হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ও দেহকে রোগমুক্ত রাখা থেকে শুরু করে হজমশক্তি বাড়ানো- শজনে ডাঁটার রয়েছে অসংখ্য উপকারিতা। চলুন জেনে নেওয়া যাক শজনে ডাঁটার যত পুষ্টিগুণ—

১. ভিটামিন–সমৃদ্ধ সবজি

শজনে ডাঁটায় আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন এ ও ভিটামিন বি। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর, পাশাপাশি ত্বক ও চোখের জন্যও দারুণ উপকারী।

২. খনিজের উৎস

এই সবজিতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম—যা হাড়কে মজবুত করে এবং রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।

৩. হজমশক্তি বাড়ায়

শজনে ডাঁটার ফাইবার হজম প্রক্রিয়া সক্রিয় রাখে। কোষ্ঠকাঠিন্য দূর করতে এটি অত্যন্ত কার্যকর।

আরও পড়ুন

৪. অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর

এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেল প্রতিরোধ করে। ফলে শরীর সুস্থ থাকে।

৫. কম ক্যালরির খাবার

শজনে ডাঁটায় ক্যালরি খুবই কম, কিন্তু পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। তাই ডায়েট মেনে চলা বা ওজন নিয়ন্ত্রণে থাকা মানুষের জন্য আদর্শ সবজি।

৬. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক

শজনে ডাঁটার উপাদান রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

৭. ত্বক ও চুলের জন্য উপকারী

শজনে ডাঁটায় থাকা ভিটামিন এ ও সি চুলকে মজবুত ও ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। শজনে ডাঁটা প্রতিদিনের খাবারে রাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর প্রাণহানি
বিশ্ব সেরেব্রাল পালসি দিবস আজ 
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা