ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

আজ বন্ধু দিবস

দূরত্ব ভুলে প্রিয় বন্ধুকে বলুন, তুমি আছো বলেই জীবন সুন্দর

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৮:৪৫ এএম
আজ বন্ধু দিবস, প্রিয় বন্ধুকে জানান ভালোবাসা । ছবি: সংগৃহীত

বন্ধুত্বের কোনো বয়স নেই, নেই কোনো নির্দিষ্ট সংজ্ঞাও। জীবনের ব্যস্ততা, দূরত্ব কিংবা সময়ের ব্যবধান—সবকিছুর মধ্যেও যে সম্পর্কটি নীরবে পাশে থাকে, সেটিই বন্ধুত্ব। আজ ২ আগস্ট ২০২৬, আগস্টের প্রথম রবিবার। তাই বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে আজ আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে বন্ধু দিবস।

যদিও জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক বন্ধু দিবস প্রতি বছর ৩০ জুলাই, তবুও বহু বছর ধরে আগস্টের প্রথম রবিবারই বন্ধু দিবস হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয়। সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের উদ্দেশে শুভেচ্ছা, পুরোনো ছবির কোলাজ, স্মৃতিমাখা বার্তা আর ভালোবাসার পোস্টে ভরে উঠেছে মানুষের প্রোফাইল।

বন্ধুত্বের এই বিশেষ দিনের ইতিহাসও বেশ মজার। ১৯৩০ সালে শুভেচ্ছা কার্ডের মাধ্যমে বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ধারণা দেন জয়েস হল। পরে ১৯৫৮ সালে প্যারাগুয়ের চিকিৎসক রামন আর্তেমিও ব্রাচো বন্ধুত্বকে বিশ্বশান্তির ভিত্তি হিসেবে তুলে ধরে বিশ্ব বন্ধুত্ব অভিযান শুরু করেন। সেই ভাবনাই ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

বন্ধু মানে শুধু আড্ডা নয়, বরং দুঃসময়ে নির্ভরতার জায়গা। যে মানুষটি আপনার আনন্দে সবচেয়ে জোরে হাসে, আবার কষ্টের সময় চুপচাপ পাশে বসে থাকে—সে-ই প্রকৃত বন্ধু। সাহিত্যিকদের ভাষায়, বন্ধুত্ব হলো এমন এক সম্পর্ক যেখানে শব্দের চেয়েও নীরবতা অনেক বেশি কথা বলে।

সুনীল গঙ্গোপাধ্যায় তার বন্ধু কবিতায় লিখেছেন— "আমার কিছু বন্ধু আছে। ভালো মন্দ পাঁচমিশালী নানারকম খামখেয়ালী... তাদের মনে ছন্দ আছে ভালবাসার গন্ধ আছে"। এখানে ভিন্ন স্বভাবের বন্ধুদের সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত গান-কবিতা পুরানো সেই দিনের কথা আসলে শৈশব ও কৈশোরের হারানো বন্ধুকে ডেকে ফেরার এক চিরন্তন আবেদন। এর লাইন— "আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়", যা বন্ধুত্বের গভীর টান প্রকাশ করে।

বিশেষজ্ঞদের মতে, ভালো বন্ধুত্ব মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। বন্ধুদের সঙ্গে কথা বললে মানসিক চাপ কমে, একাকিত্ব দূর হয় এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। তাই শুধু উৎসবের দিনে নয়, সম্পর্কটিকে যত্নে রাখা জরুরি প্রতিদিনই।

আজকের দিনে প্রিয় বন্ধুকে পাঠিয়ে দিতে পারেন ছোট্ট একটি বার্তা— তুমি আছো বলেই কঠিন দিনগুলো সহজ লাগে। শুভ বন্ধু দিবস।

হয়তো সেই বার্তাটুকুই আবার ফিরিয়ে আনবে বহুদিনের পুরোনো হাসি, আড্ডা আর স্মৃতির উষ্ণতা। কারণ সত্যিকারের বন্ধুত্ব কখনো ফুরিয়ে যায় না, সময়ের সঙ্গে আরও গভীর হয়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
স্মৃতিশক্তি ধরে রাখা ও আলঝেইমারের ঝুঁকি কমাতে অনেকেই ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে নতুন এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, সাপ্লিমেন্ট গ্রহণে রক্ত ও মস্তিষ্কের তরলে ওমেগা-৩-এর মাত্রা বাড়লেও স্মৃতিশক্তি, চিন্তাশক্তি কিংবা মস্তিষ্কের স্মৃতিসংশ্লিষ্ট অংশের আকারে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
আরও পড়ুন
নতুন বন্ধু বানানোর দিন আজ
প্রাণপ্রিয় বন্ধুর খোঁজ নিয়েছেন তো? আজ বেস্ট ফ্রেন্ড দিবস